Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Jharkhand

1 year ago

Anurag Thakur: ঝাড়খণ্ডকে অনুপ্রবেশকারীদের হাত থেকে মুক্ত করব বিজেপি : অনুরাগ ঠাকুর

Anurag Thakur
Anurag Thakur

 

দেওঘর, ১৫ নভেম্বর ;  ঝাড়খণ্ডকে অনুপ্রবেশকারীদের হাত থেকে মুক্ত করবে বিজেপি। আশ্বাস দিলেন বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। একইসঙ্গে তিনি বলেছেন, ঝাড়খণ্ডের প্রগতির জন্য বিজেপি কাজ করবে। শুক্রবার সকালে ঝাড়খণ্ডের দেওঘরের বাবা বদ্রীনাথ মন্দিরে পুজো দেন অনুরাগ সিং ঠাকুর।

পরে তিনি বলেছেন, "কার্তিক পূর্ণিমা, ঝাড়খণ্ড প্রতিষ্ঠা দিবস এবং ভগবান বিরসা মুণ্ডার ১৫০-তম জন্মবার্ষিকীতে সবাইকে অভিনন্দন জানাই। ঝাড়খণ্ডে আরেকটি শুভ উপলক্ষ এসেছে, তা হল তিনটি রোগ থেকে মুক্তি পাওয়ার- লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ এবং চাকরির জিহাদ। অনুপ্রবেশকারীরা জল, জঙ্গল ও জমি দখল করেছে এবং যুবকদের চাকরিও কেড়ে নিয়েছে।"

অনুরাগ ঠাকুর আরও বলেছেন, "ঝাড়খণ্ডকে যদি এগিয়ে যেতে হয়, বিকশিত ঝাড়খণ্ডে পরিণত করতে হলে অনুপ্রবেশকারী এবং কংগ্রেস, আরজেডি এবং জেএমএম থেকে মুক্ত করতে হবে। তাই আমি বলতে চাই, প্রথম দফায় আপনারা দারুনভাবে ভোট দিয়েছেন, দ্বিতীয় দফায় বিজেপির পক্ষে আরও ভাল ভোট দিন। আমরা ঝাড়খণ্ডকে অনুপ্রবেশকারীদের হাত থেকে মুক্ত করব এবং আরও ভাল করার জন্য কাজ করব।"

You might also like!