Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Jharkhand

3 years ago

MuharramUpdate in Jharkhand : ঝাড়খণ্ডের বোকারোতে মহরমের তাজিয়া শোকে পরিণত! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৪, দগ্ধ ১০ জন

MuharramUpdate in Jharkhand (Symbolic Picyure )
MuharramUpdate in Jharkhand (Symbolic Picyure )

 

বোকারো, ২৯ জুলাই : ঝাড়খণ্ডের বোকারোতে মহরমের তাজিয়া পরিণত হল শোকে। শনিবার সকালে বোকারো জেলার পিটারওয়ার ব্লকের খেতকো গ্রামে মহররমের শোভাযাত্রার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৪ জনের, এছাড়াও ১০ জন দগ্ধ হয়েছেন। মহরম উপলক্ষ্যে শনিবার সকালে মুসলিম সম্প্রদায়ের মানুষজন তাজিয়া বের করেছিলেন। তাজিয়াকে তোলার সময় ওপর থেকে যাওয়া ১১ হাজার হাই টেনশন বৈদ্যুতিক তারে তা আটকে যায়। তারের সংস্পর্শে আসার জন্য তাজিয়া শোভাযাত্রায় রাখা ব্যাটারিতে বিস্ফোরণ ঘটে।

এই দুর্ঘটনায় মোট ১৪ জন গুরুতর দগ্ধ হন। তাঁদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। ৭ জনের অবস্থা সঙ্কটজনক এবং দু'জনকে চিকিৎসার পর বাড়িতে পাঠানো হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর সবাইকে বোকারোতে পাঠানো হয়েছে। এ ঘটনার পর এলাকায় শোরগোল পড়ে যায়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, শনিবার ভোর সাড়ে ৫টা নাগাদ এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন আসিফ রাজা (২১), এনামুল রব (৩৫), গোলাম হুসেন (১৮) ও সাজিদ আনসারি (১৮)।

You might also like!