International

3 years ago

Chinese spy balloon: চিনা গুপ্তচর বেলুনকে আটলান্টিকে নামাল মার্কিন জেট

China   Spy balloons
China Spy balloons

 

ওয়াশিংটন, ৫ ফেব্রুয়ারি : মার্কিন মুলুকের আকাশে বেলুন পাঠিয়ে গুপ্তচরবৃত্তির 'উচিত শিক্ষা' জবাব দিল আমেরিকা। দৈত্যাকার বেলুনকে গুলি করে নামিয়ে দিল মার্কিন ফাইটার জেট। আমেরিকার জলসীমানায় সেই দৃশ্য দেখতে পেয়েছেন একাধিক নাগরিক। মার্কিন প্রশাসন জানিয়েছে, আমেরিকার সমস্ত সেনা ঘাঁটিগুলিতে নজর রাখতেই এই বৃহদাকার বেলুন পাঠিয়ে চরবৃত্তি করছিল চিন। তাই এই পদক্ষেপ। এদিকে, চিনের বিদেশ মন্ত্রকের বক্তব্য, "আমাদের অসামরিক চালকবিহীন একটি বিমানকে ইচ্ছাকৃতভাবে ফাইটার জেটের মাধ্যমে নামিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটি নিন্দনীয়।"

মার্কিন মুলুকের একাধিক টিভি চ্যানেলে বারবার করে এই দৃশ্য সম্প্রচার করা হয়েছে। মাঝ আকাশে একটি বিস্ফোরণ এবং তারপরই দৈত্যাকার চিনা বেলুন এসে পড়ছে সমুদ্রে। আর এফ-২২ ফাইটার জেট থেকে ছোড়া মিসাইলেই কুপোকাত হল বেলুনটি। মার্কিন যুক্তরাষ্ট্রের সমুদ্র উপকূল থেকে ছোড়া মিসাইলটি আকাশপথে ছয় মাইল উঁচুতে গিয়ে বেলুনটিতে বিস্ফোরণ ঘটিয়েছে। আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, সাউথ ক্যালিফোর্নিয়ার মির্টল বিচের উপর বেলুনটির ধ্বংসাবশেষ এসে পড়েছে। সমুদ্রপৃষ্ঠে সাত মাইল পর্যন্ত ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে। সেগুলিকে ক্রেনের সাহায্যে তোলা হচ্ছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশে দেখা যাচ্ছিল এই চিনা বেলুন। তারপর থেকেই দেশের প্রতিরক্ষা মন্ত্রকে চরবৃত্তির অভিযোগ তোলে। মার্কিন ‘স্পর্শকাতর’ পরমাণু কেন্দ্রগুলির উপর উড়তে থাকা একটি বেলুনের ছবি প্রকাশ্যে আনে পেন্টাগন। অবশেষে সেটিকে ফাইটার জেটের সাহায্যে নামানোর সিদ্ধান্ত নেয় জো বাইডেন প্রশাসন।

You might also like!