International

3 years ago

Canada : কানাডার আকাশে দেখা মিলল রহস্যময় বস্তু! গুলি করে নামানোর নির্দেশ জাস্টিন ট্রুডোর

Unidentified object seen in Canada
Unidentified object seen in Canada

 

অটোয়া, ১২ ফেব্রুয়ারি : আমেরিকার পর এবার কানাডা। এবার কানাডার আকাশে উড়তে দেখা গেল ‘রহস্যময় বস্তু’। অপরিচিত ওই বস্তুটি দেখামাত্র তা গুলি করে নামানোর নির্দেশ দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ট্রুডোর নির্দেশ মতো শনিবারই অপরিচিত বস্তু লক্ষ্য করে গুলি চালিয়েছে কানাডা এবং আমেরিকার সেনা। তাদের যৌথ অভিযানে সফল ভাবে বস্তুটিকে আকাশ থেকে নামানো গিয়েছে।

ট্রুডো টুইট করে লিখেছেন, ‘‘কানাডার আকাশসীমা লঙ্ঘন করে যে অপরিচিত বস্তুটি ঢুকে পড়েছিল, আমি তা গুলি করে নামানোর নির্দেশ দিয়েছি। কানাডা এবং আমেরিকার বিমানবাহিনীর যৌথ অভিযান সফল হয়েছে।’’ প্রসঙ্গত, কানাডার ইউকুন প্রদেশের আকাশে ‘রহস্যময় বস্তু’টি উড়তে দেখা গিয়েছিল। তা আসলে কী, খোলসা করেননি প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, কানাডার সেনাবাহিনী নির্দিষ্ট স্থান থেকে ওই বস্তুর ধ্বংসাবশেষ উদ্ধার করবে।


You might also like!