International

2 years ago

Ukraine-Russia Relation : ইউক্রেনের বাখমুত শহর এখন রাশিয়ার দখলে

Russia-Ukraine
Russia-Ukraine

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ সমান তালে চলেছে। বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। ইতিমধ্যে নতুন খবর এসেছে,ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুত শহরের পশ্চিমাংশ দখল করেছে রুশ সেনারা। বাখমুত দখল ও প্রতিরক্ষায় রাশিয়া ও ইউক্রেনের সেনাবাহিনী কয়েক মাস ধরে লড়াই করছে। এই লড়াই শহরটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।

এই যুদ্ধ বহু মানুষের রক্ত নিয়েছে। সভ্যতাকে পিছিয়ে দিয়েছে অনেক। এদিকে ইউক্রেন বলেছে, রুশ বাহিনী বাখমুত দখলের জন্য তীব্র আক্রমণে কিছু অগ্রগতি অর্জন করেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। টেলিগ্রামে ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার লিখেছেন, সামরিক সুবিধা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। প্রয়োজনে ইউক্রেন আরো সমরাস্ত্র নিয়ে যাবে ওখানে। 

  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একটি ভিডিও বার্তায় বলেছেন, কিয়েভ একটি নতুন ইউনিট প্রস্তুত করছে। যেটিকে এখনও সম্মুখ সমরে পাঠানো হয়নি। জেলেনস্কি এবং অন্যান্য কর্মকর্তারা দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি দিয়ে আসছেন যে, ইউক্রেন রুশ সেনাদের বিরুদ্ধে একটি পাল্টা আক্রমণ শুরু করবে। সেই পাল্টা আক্রমণে ইউক্রেন সঙ্গে পেয়েছে মার্কিন ও একাধিক পশ্চিমী দেশকে। 

পশ্চিমারা ২৩০টি ট্যাংক এবং দেড় হাজার সাঁজোয়া যান ইউক্রেনকে সরবরাহ শুরু করেছে। শক্তিশালী প্রতিপক্ষ তৈরির জন্য এগুলো যথেষ্ট। এবার প্রতি আক্রমণের জন্য সর্ব শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে ইউক্রেন।

You might also like!