International

3 years ago

Russia Buy weapons from North Korea :উত্তর কোরিয়া থেকে অস্ত্র নেবে রাশিয়া,বিনিময়ে খাদ্য দেবে

Russia Buy weapons from North Korea
Russia Buy weapons from North Korea

 

  দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ প্রায় ১৩ মাস হতে চলল,কিন্তু যুদ্ধ বন্ধ হওয়ার কোনো ইঙ্গিত নেই। এই অবস্থায় রাশিয়া নিজের সমরাস্ত্রের ভান্ডার বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। এক আন্তর্জাতিক খবরে জানা যায়,মার্কিন প্রশাসন বলেছে, তাদের কাছে এমন প্রমাণ রয়েছে, যা দেখে তারা বুঝতে পারছেন, পিয়ংইয়ংকে খাদ্য সহায়তা দিয়ে তাদের কাছ থেকে অস্ত্র নিতে চায় মস্কো। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমা বিশ্বের পক্ষ থেকে এটি রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ। পশ্চিমা বিশ্বের অভিযোগ, ১৩ মাস ধরে চলমান এ যুদ্ধে অস্ত্রের ঘাটতি মেটাতে রাশিয়া ‘দুর্বৃত্ত’ দেশগুলোর দিকে ঝুঁকছে।

  এর জন্য আমেরিকা ও পশ্চিমী দেশগুলো যথেষ্ট উদ্বিগ্ন। হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেন, এই প্রস্তাবিত চুক্তির অংশ হিসেবে রাশিয়া পিয়ংইয়ং থেকে দুই ডজনেরও বেশি ধরনের অস্ত্র ও গোলাবারুদ পাবে।

তিনি বলেন, ‘আমরা এটাও বুঝি যে, রাশিয়া উত্তর কোরিয়ায় একটি প্রতিনিধিদল পাঠাতে চাইছে এবং রাশিয়া যুদ্ধাস্ত্রের বিনিময়ে উত্তর কোরিয়াকে খাবার দিতে চাচ্ছে।’ উত্তর কোরিয়ার খাদ্য ভান্ডার মূলত নির্ভর করে আমদানির উপর।

এর আগে মার্কিন প্রশাসন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযোগ করে যে, ইরান যুক্তরাষ্ট্রের কাছে ডজন ডজন ড্রোন বিক্রি করেছে। রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনারও উত্তর কোরিয়ার কাছ থেকে অস্ত্রের ডেলিভারি নিয়েছে। সবটা মিলিয়ে বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি বেশ উদ্বেগের।

You might also like!