Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

International

3 years ago

পূর্ব ইউক্রেনে 'গণভোটে' জয়ী রাশিয়া, কাল আনুষ্ঠানিক ঘোষণা করবেন পুতিন

Putin
Putin

 

মস্কো, ২৯ সেপ্টেম্বর : গণভোট করে পূর্ব ইউক্রেনের বিস্তীর্ণ অঞ্চলকে রাশিয়ায় অন্তর্ভূক্ত করার পথ প্রশস্ত করেলন ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের দোনবাস, জাপরজাই, লুহানস্ক ও খেরসন অঞ্চলের গণভোটের রায় রাশিয়ার পক্ষে গেছে বলেই দাবি করেছে ওই অঞ্চলের রুশপন্থী প্রশাসন। জানা গেছে শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরকারি ভাবে ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ার অন্তর্ভুক্ত করার কথা ঘোষণা করবেন। বৃহস্পতিবার মস্কোর তরফে আনুষ্ঠানিক ভাবে এমনই ঘোষণা করা হল।

রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞাকে উড়িয়ে রাশিয়ার দখলে থাকা ওই অংশে গত ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত গণভোট করে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদিরা। ওই গণভোটে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের দোনবাস, জাপরজাই, লুহানস্ক ও খেরসন অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার স্বপক্ষে সিংহভাগ মানুষ রায় দিয়েছেন বলে দাবি করেছে রুশপন্থী প্রশাসন। শুক্রবারই রুশ প্রেসিডেন্ট ক্রেমলিনে একটি অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানেই ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ার অন্তর্ভুক্ত করার কথা সরকারি ভাবে তিনি ঘোষণা করবেন বলে জানিয়েছেন রাশিয়া প্রশাসনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

উল্লেখ্য, গত আগস্ট মাসে দোনবাস, জাপরজাই ও খেরসন অঞ্চলে মস্কোর বসানো ‘পুতুল প্রশাসন’ গণভোটের প্রস্তুতি নিতে শুরু করে। যদিও এই গণভোটের তীব্র প্রতিক্রিয়া হয় আন্তর্জাতিক মহলে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়ে দেন, গণভোট করা হলে রাশিয়ার সঙ্গে আলোচনার সব রাস্তাই অবরুদ্ধ হয়ে যাবে। রাষ্ট্রসঙ্ঘও গণভোটের প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করে।

ইউক্রেনের তরফে জানানো হয়েছে, যে শহরগুলো থেকে রুশ গোলাগুলির ভয়ে আবাসিকরা পালিয়েছে সেখানে কারা ভোট দিচ্ছে? ভোটের গোটা প্রক্রিয়াটাই লোক ঠকানো বলে জানিয়েছে ইউক্রেন। এর আগেও রাশিয়া এই ধরনের গণভোটের মাধ্যমে ইউক্রেনের অংশ ক্রিমিয়া দখল করেছিল।


You might also like!