Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

International

3 years ago

Putin:প্রিগোজিনের শেষকৃত্যে থাকবেন না পুতিন

Putin will not be at Prigogine's funeral
Putin will not be at Prigogine's funeral

 

মস্কো : রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের শেষকৃত্যে থাকবেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই তথ্য জানিয়েছেন।

গত সপ্তাহে বিমান দুর্ঘটনায় প্রিগোজিনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে রাশিয়া। তার শেষকৃত্যে পুতিন অংশগ্রহণ করবেন কি না জানতে চাইলে পেসকভ বলেছেন, প্রেসিডেন্টের উপস্থিতি নিয়ে পরিকল্পনা করা হয়নি। শেষকৃত্য পরিকল্পনা সম্পর্কে কোনও নির্দিষ্ট তথ্য ক্রেমলিনের কাছে নেই, এটি তার পরিবারের বিষয়।

প্রিগেজিনের বিমান বিধ্বস্তের পরের দিন তার পরিবারকে সমবেদনা জনান রুশ প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেছিলেন, তার সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয় ছিল। তার ভাগ্য খারাপ ছিল। তিনি বড় কিছু ভুল করেছিলেন।

বেসরকারি মালিকানাধীন এমব্রার লিগ্যাসি ৬০০ বিমানে প্রিগোজিন মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গে যাচ্ছিলেন। সেটি ২৩ আগস্ট মস্কোর উত্তরে টাভার অঞ্চলে বিধ্বস্ত হয়েছিল। সেখানে ওয়াগনার ও দুই শীর্ষ নেতাসহ ১০ জন আরোহীর মৃত্যু হয়েছে। বিমানটি কীভাবে বিধ্বস্ত হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

প্রিগোজিন নিহত হওয়ার দুই মাস আগে ওয়াগনার বাহিনী রুশ সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। ওয়াগনার যোদ্ধারা রাশিয়ার দক্ষিণের শহর রোস্তভের নিয়ন্ত্রণ নিয়েছিল। পরে তারা মস্কোর দিকে অগ্রসর হয়। শেষ পর্যন্ত বেলারুশের প্রেসিডেন্টের মধ্যস্থতায় বিদ্রোহের অবসান ঘটে।

You might also like!