Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

International

2 years ago

Peshawar blast: বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের পেশোয়ার, ৩ শিশু-সহ আহত ৪ জন

Pakistan's Peshawar was rocked by the explosion, 4 people including 3 children were injured
Pakistan's Peshawar was rocked by the explosion, 4 people including 3 children were injured

 

পেশোয়ার, ৫ ডিসেম্বর: বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের পেশোয়ারের ওয়ারসাক রোড। মঙ্গলবারের এই বিস্ফোরণে ৩ শিশু-সহ ৪ জন আহত হয়েছেন। বিস্ফোরক ফেটে এই বিস্ফোরণ হয়েছে বলে জানা গিয়েছে। আহতদের লেডি রিডিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। শিশুদের বয়স ৭ থেকে ১০ বছরের মধ্যে।

পুলিশ সুপার আরশাদ খান জানান, মঙ্গলবার সকাল ৯টা ১০ মিনিট নাগাদ বিস্ফোরণ হয় এবং বিস্ফোরকটি রাস্তার পাশে পুঁতে রাখা হয়েছিল। বিস্ফোরণে ব্যবহৃত বিস্ফোরকগুলির ওজন ছিল ৪ কেজি এবং রাস্তার পাশে একটি সিমেন্ট ব্লকে লুকানো ছিল। বিস্ফোরণের টার্গেট কে বা করা ছিলেন, তা এখনও বলতে নারাজ পুলিশ। বিস্ফোরণের পর পুলিশ এবং রেসকিউ ১১২২ টিম পেশোয়ারের ওই এলাকায় ছুটে যায়। বিস্ফোরণের তীব্রতায় দু'টি গাড়ি ও আশেপাশের ভবনের কাঁচ ভেঙে গিয়েছে। মেট্রোপলিটন মেয়র জুবায়ের আলী সাংবাদিকদের বলেন, একটি স্কুলের কাছে বিস্ফোরণটি শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা ছিল।

You might also like!