International

3 years ago

Pakistan : পেশোয়ারের মসজিদে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৭২, আহত কমপক্ষে ১৫০

Pakistan mosque blast
Pakistan mosque blast

 

পেশোয়ার, ৩১ জানুয়ারি : পাকিস্তানের পেশোয়ারে একটি মসজিদের ভিতরে প্রার্থনার সময় আত্মঘাতী বিস্ফোরণে এখনও পর্যন্ত অন্তত ৭২ জনের মৃত্যু হয়েছে। জখম ও আহত হয়েছেন কমপক্ষে ১৫০ জন। বিস্ফোরণের অভিঘাতে মসজিদের একাংশ ভেঙে পড়েছে, মঙ্গলবার ভোররাতে ধ্বংসস্তূপের নীচ থেকে আরও ৯টি দেহ উদ্ধারের পর মৃতের সংখ্যা বেড়ে ৭২ হয়েছে। ওই ধ্বংসস্তূপের নীচে অনেকেই চাপা পড়েছেন বলে মনে করা হচ্ছে। যদিও কত জন ওই ধ্বংসস্তূপের নীচে রয়েছেন, প্রাথমিক ভাবে তা জানা যায়নি।

সোমবার দুপুরে পেশোয়ারের পুলিশ লাইন এলাকায় একটি মসজিদে প্রার্থনার সময় ওই বিস্ফোরণ ঘটে। ঘটনার সময় মসজিদে ভিড় করেছিলেন অন্তত ২৬০ জন নাগরিক। এই ঘটনায় কমপক্ষে ৭২ জনের মৃত্যু হয়েছে। জখম ও আহত হয়েছেন ১৫০ জন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে প্রশাসনের আশঙ্কা। বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন মসজিদের ইমাম শাহিবজাদা নূর উল আমিনও। এই হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান।

You might also like!