International

2 years ago

North Korea Fires Ballistic Missile:ফের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার, গতিপথ নিশ্চিত হতেই নির্দেশিকা তুলল জাপান

North Korea Fires Ballistic Missile
North Korea Fires Ballistic Missile

 

পিয়ংইয়ং, ১৩ এপ্রিল : উত্তর কোরিয়া ফের মধ্যম পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে দক্ষিণ কোরিয়া জানিয়েছে। পিয়ং ইয়ং-এর পাশ্বর্বর্তী কোনও এলাকা থেকে সেটি কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূল বরাবর সমুদ্রে গিয়ে পড়ে বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবার সকালেই জানা গিয়েছে, ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। যাকে কেন্দ্র করে চিন্তিত হয়ে পড়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। ক্ষেপণাস্ত্রটির গতিপথ না বুঝে উত্তর অঞ্চলের দ্বীপ হোক্কাইডোর বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেয় টোকিও। পরে ক্ষেপণাস্ত্রটির গতিপথ নিশ্চিত হতেই সেই নির্দেশিকা তুলে নেয় জাপান সরকার। জানা গিয়েছে, ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি কোরিয়া উপদ্বীপ ও জাপান সাগরের মাঝে পড়েছে।


You might also like!