Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

International

4 years ago

Nancy Pelosi in Japana's Tokyo : তাইওয়ানকে বিচ্ছিন্ন করার সুযোগ চিনকে দেবে না আমেরিকা : ন্যান্সি পেলোসি

Nancy Pelosi in Japana's Tokyo
Nancy Pelosi in Japana's Tokyo

 

টোকিও, ৫ আগস্ট : তাইওয়ানকে বিচ্ছিন্ন করার সুযোগ চিনকে দেবে না আমেরিকা। চিনকে হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছেন মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি। টোকিও থেকে ন্যান্সি বলেছেন, তাইওয়ানের সঙ্গে আমাদের বন্ধুত্ব শক্তিশালী। তাইওয়ানে শান্তি ও স্থিতিশীলতার জন্য হাউস এবং সিনেটের অপ্রতিরোধ্য সমর্থন রয়েছে।"

ন্যান্সি পেলোসি আরও বলেছেন, "তারা তাইওয়ানকে অন্যত্র যাওয়া অথবা অংশগ্রহণ থেকে বিরত রাখার চেষ্টা করতেই পারে, কিন্তু আমাদের তাইওয়ানে ভ্রমণে বাধা দিয়ে তাইওয়ানকে বিচ্ছিন্ন করতে পারে না...আমরা তাদের (চিন) তাইওয়ানকে বিচ্ছিন্ন করতে দেবই না। তারা আমাদের ভ্রমণের সময়সূচী করছে না, চিনা সরকার তা করছে না।"

ন্যান্সি পেলোসি আরও বলেছেন, "চিনের প্রেসিডেন্টের সঙ্গে আমাদের প্রেসিডেন্টের যোগাযোগ রয়েছে। আমরা দু'টি বড় দেশ এবং আমাদের মধ্যে যোগাযোগ থাকতে হবে... বাণিজ্যিক স্বার্থের কারণে যদি আমরা চিনে মানবাধিকারের পক্ষে কথা না বলি, তাহলে বিশ্বের যে কোনও জায়গায় মানবাধিকার নিয়ে কথা বলার সমস্ত নৈতিক কর্তৃত্ব আমরা হারাবো।"


You might also like!