International

3 years ago

Africa:আফ্রিকার ইথিওপিয়ায় নাদুস-নুদুস পুরুষ পছন্দ মহিলাদের

afferica
afferica

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ   সিক্স প্যাক/এইট প্যাক ইত্যাদি স্বাস্থ্যবিধি এখানে প্ৰচলিত হলেও আফ্রিকান নিগ্রো(বেদি উপজাতি) মহিলারা কিন্তু বেশ গোল-গাল পুরুষ পছন্দ করে। নতুন বছর উদ্‌যাপনের জন্য প্রতি বছর কায়েল উৎসব পালন করেন বোদি উপজাতির মানুষেরা। সেই উৎসবে সুদর্শন পুরুষ বেছে নিতে একটি বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় নিজেদের মেদবহুল শরীর প্রদর্শন করেন পুরুষেরা। যে পুরুষের উদর যত স্ফীত এবং নিটোল, তিনিই জিতে নেন সেরার তকমা। ইথিওপিয়ার দক্ষিণে ওমো উপত্যকার প্রত্যন্ত অঞ্চলে বাস বোদি উপজাতির। সেই উপজাতির মহিলাদের পছন্দ গোল ভুঁড়িযুক্ত পুরুষেরা। আর মহিলাদের মনের মতো চেহারা অর্জন করতে নির্দিষ্ট সময় দিনের পর দিন গরুর দুধ এবং রক্ত মিশ্রিত একটি তরল পান করেন বোদি পুরুষেরা। সেই সময়ে ওই পুরুষেরা নিজেদের সঙ্গম থেকেও বিরত রাখেন।


  যৌবনে বিশাল বপুর অধিকারী হওয়া বোদি উপজাতির প্রতিটি কিশোরের স্বপ্ন। মোটা হওয়ার জন্য কী করেন বোদি পুরুষেরা? প্রচলিত রয়েছে, স্থূল চেহারা পেতে ছ’মাস ধরে গরুর দুধে রক্ত মিশিয়ে পান করেন বোদি পুরুষেরা। এই ছ’মাস যাবৎ বোদি পুরুষেরা ছোট্ট কুঁড়েঘরের মধ্যে থাকেন। শুধু খাওয়া আর ঘুম ছাড়া তাঁদের কোনও কাজ থাকে না। এমনকি, এই সময়ে নাকি পুরুষদের সঙ্গমও করতে দেওয়া হয় না। এই ছ’মাস উপজাতির অনেক মহিলা পুরুষদের বিশেষ যত্নআত্তি করেন। কুঁড়েঘরের ভিতরে পুরুষদের মদ পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। পুরুষদের জন্য গান গাওয়া এবং সকালে গরুর দুধ এনে দেওয়ার দায়িত্বও মহিলারা কাঁধে তুলে নেন। অবশ্য এই স্থূলতার কারনেই ওদের শরীরে বাসা বাঁধে নানা অসুখ। হঠাৎই বুকে ব্যথায় মৃত্যু হয় অনেকের।

You might also like!