Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

International

3 years ago

Narendra Modi : মোদীকে 'গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ অনার' সম্মানে ভূষিত করলেন গ্রীস প্রেসিডেন্ট

Modi was awarded the 'Grand Cross of the Order of Honour' by the President of Greece
Modi was awarded the 'Grand Cross of the Order of Honour' by the President of Greece

 

নয়াদিল্লি : গ্রীস প্রেসিডেন্ট ক্যাটেরিনা এন সাকেলারোপোলু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ অনার’ প্রদান করেন। শুক্রবার এথেন্সে মোদীকে এই সম্মান প্রদান করা হয়।

সম্মান গ্রহণের পর প্রধানমন্ত্রী মোদী এক্স (ট্যুইট) – এ পোস্ট করে বলেন, গ্রিসের রাষ্ট্রপতি এবং জনগণকে ধন্যবাদ জানাচ্ছি। এটি ভারতের প্রতি গ্রিসের জনগণের শ্রদ্ধা প্রদর্শন। গ্রীসের রাষ্ট্রপতি গ্রীস ক্রস অফ দ্য অর্ডার অফ অনার মোদীকে প্রদান করেন। প্রধানমন্ত্রী মোদী ছাড়াও কিছু বিশিষ্ট ব্যক্তিত্বকে এই সম্মান দেওয়া হয় যারা তাঁদের বিশিষ্ট অবস্থানের কারণে গ্রিসের মর্যাদা বৃদ্ধিতে অবদান রেখেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিত্ব ও তাঁর সঙ্গে গ্রীসের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণেই এই সম্মান প্রদান করা হয়।

প্রধানমন্ত্রী মোদী এক দিনের সরকারি সফরে গ্রিসে গিয়েছেন।  দক্ষিণ আফ্রিকা থেকে এথেন্সে পৌঁছন। তিনি ১৫ তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন। অন্যান্য দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ককে আরও শক্তিশালী করতে ১৫ তম ব্রিকস শীর্ষ সম্মেলনে বেশ কয়েকটি বিশ্ব নেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন মোদী।


You might also like!