Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

International

10 months ago

Khaleda Zia in critical condition: খালেদার শারীরিক অবস্থার জটিল, লাইফ সাপোর্টে বিএনপি চেয়ারপার্সন

Bangladesh’s former prime minister Khaleda Zia
Bangladesh’s former prime minister Khaleda Zia

 

ঢাকা, ২ ডিসেম্বর : বিএনপি চেয়ারপার্সন তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ করেই অবনতি হয়েছে। গত কয়েক দিন ধরেই ঢাকার এক হাসাপাতেল চিকিৎসাধীন রয়েছেন তিনি। খালেদার বর্তমানে যা শারীরিক অবস্থা, তাতে এই মুহূর্তে তাঁকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তাই বিদেশ থেকেই বিশেষজ্ঞ চিকিৎসকদের ডেকে আনা হয়েছে বিএনপি নেত্রীর চিকিৎসায় সাহায্যের জন্য।

ঢাকার এভারকেয়ার হাসপাতালের সিসিইউ-তে রয়েছেন খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া এই হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকদের মতে, ৮০ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদের শারীরিক অবস্থা অত্যন্ত জটিল। গত কয়েকদিন ধরে তা ‘স্থিতিশীল’ হলেও যে কোনও মুহূর্তে পরিস্থিতির অবনতি হওয়ার শঙ্কা পুরোপুরি কাটেনি। এই গভীর সংকটের মধ্যেই সোমবার দুপুরে চিন থেকে পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল ঢাকায় এসে এভারকেয়ার হাসপাতালে বেগম জিয়ার মেডিকেল বোর্ডের সঙ্গে জরুরি বৈঠকে বসেছে। এরইমধ্যে সোমবার রাতে খালেদার শারীরিক অবস্থার অবনতি হয়। লাইফ সাপোর্টে রয়েছেন বিএনপি চেয়ারপার্সন।

You might also like!