Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

International

10 months ago

Khaleda Zia hospitalised: অসুস্থ খালেদা জিয়া, হাসপাতালে ভর্তি বিএনপি সভানেত্রী

Former Bangladesh Prime Minister Khaleda Zia
Former Bangladesh Prime Minister Khaleda Zia

 

ঢাকা, ২৪ নভেম্বর : ফের অসুস্থ বিএনপি সভানেত্রী খালেদা জিয়া। রবিবার রাতেই তাঁকে ভর্তি করানো হয়েছে ঢাকার এক হাসপাতালে। ৮০ বছর বয়সি খালেদার ফুসফুস এবং হৃদ্‌যন্ত্রে সংক্রমণ ধরা পড়েছে বলে জানা যাচ্ছে। তাঁর চিকিৎসার জন্য রাতেই একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। রবিবার রাতে হাসপাতালে ভর্তি করানোর পরে মেডিক্যাল বোর্ড জানায়, প্রথম ১২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে খালেদাকে।

রবিবার রাতে ঢাকার ওই হাসপাতালের মেডিক্যাল বোর্ডের চিকিৎসক এফএম সিদ্দিকী জানান, প্রথম ১২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে খালেদাকে। তিনি বলেন, “ওনার (খালেদার) চেস্টে ইনফেকশন হয়েছে। হার্টের সমস্যা আগে থেকেই ছিল। পরবর্তী ১২ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ।” তিনি আরও জানান, হৃদ্‌যন্ত্র এবং ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণেই খালেদাকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

You might also like!