Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

International

3 years ago

Jill Biden:করোনায় আক্রান্ত জিল বাইডেন, প্রেসিডেন্টের নেগেটিভ

Jill Biden
Jill Biden

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মার্কিন ফার্স্ট লেডি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী জিল বাইডেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার শরীরে করোনার মৃদু উপসর্গ রয়েছে। অন্যদিকে করোনা শনাক্তকরণ পরীক্ষায় নেগেটিভ হয়েছেন জো বাইডেন।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন এবং তিনি এই ভাইরাসের হালকা লক্ষণ অনুভব করছেন বলে সোমবার হোয়াইট হাউস জানিয়েছে। এছাড়া প্রেসিডেন্ট জো বাইডেনের করোনা পরীক্ষা করা হলেও তাতে নেগেটিভ হয়েছেন তিনি।৭২ বছর বয়সী জিল বাইডেন সর্বশেষ গত বছরের আগস্টেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। আর ৮০ বছর বয়সী মার্কিন ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট জো বাইডেন সর্বশেষ গত বছরের জুলাই মাসে এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

স্থানীয় সময় সোমবার জিল বাইডেনের যোগাযোগ পরিচালক এলিজাবেথ আলেকজান্ডার এক বিবৃতিতে বলেছেন, ‘আজ সন্ধ্যায় ফার্স্ট লেডি কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছেন। তিনি এখন ডেলাওয়্যারের রেহোবোথ বিচে তাদের বাড়িতে থাকবেন।’

এছাড়া স্ত্রীর করোনা পজিটিভ হওয়ার পর সোমবার সন্ধ্যায় ডেলাওয়্যার থেকে জো বাইডেন একাই ফিরে আসেন।হোয়াইট হাউস বলেছে, ‘কোভিড-১৯ পরীক্ষায় ফার্স্ট লেডির ফল পজিটিভ আসার পর প্রেসিডেন্ট বাইডেনকে আজ সন্ধ্যায় কোভিড পরীক্ষা করানো হয়। প্রেসিডেন্ট সেই পরীক্ষায় নেগেটিভ হয়েছেন। প্রেসিডেন্ট বাইডেনকে এই সপ্তাহে নিয়মিত পরীক্ষা করা হবে এবং কোনও ধরনের লক্ষণ দেখা যাচ্ছে কিনা, তা বুঝতে পর্যবেক্ষণে থাকবেন।’

You might also like!