Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

International

2 years ago

Georgia Meloney: ইউরোপে ইসলামের জায়গা নেই! জানিয়ে দিলেন মেলোনি

Giorgia Meloni (File Picture)
Giorgia Meloni (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইসলাম নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।তাঁর কথায় ইসলামিক আইনের জায়গা নেই ইউরোপে। কারণ ইউরোপীয় সভ্যতার সঙ্গে একেবারেই খাপ খায় না ইসলামিক সংস্কৃতি। এই দুটি বিষয় কখনই একসঙ্গে থাকতে পারে না কারণ ইসলামি রীতির সঙ্গে মানিয়ে নিতে পারবে না ইউরোপের নীতি। শরিয়ত আইন বলবৎ থাকার কারণে সৌদি আরবকেও একহাত নেন অতি দক্ষিণপন্থী এই নেত্রী। 

রবিবার একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল মেলোনির  দল ব্রাদার্স অফ ইটালি। সেখানে হাজির ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও ধনকুবের এলন মাস্ক। ওই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়েই বিস্ফোরক মন্তব্য করেন ইটালির প্রধানমন্ত্রী। তাঁর মতে, “ইসলামিক রীতি বা ইসলামিক নিয়মের কিছু অংশ আমাদের সভ্যতার সঙ্গে একেবারেই মানানসই নয়।”সেই সঙ্গে তিনি জানিয়ে দেন ইটালিতে শরিয়ত আইন কার্যকর হতে দেবেন না তিনি।

মেলোনি বলেন, “শরিয়ত অনুযায়ী পরকীয়া করলে পাথর ছুঁড়ে মেরে ফেলার নিদান রয়েছে। সমকামিতার জন্যও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেই আইনে। আমি মনে করি এই বিষয়গুলো নিয়ে আলোচনার প্রয়োজন। ইউরোপের নানা প্রান্তে ইসলামের কিছু আদর্শ ছড়িয়ে দেওয়া হচ্ছে যা মোটেই আমাদের সঙ্গে মানায় না। আমাদের মূল্যবোধ একেবারেই আলাদা, তাই ইটালিতে শরিয়ত কার্যকর হতে দেব না।”

You might also like!