Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

International

2 years ago

Iran Attacks Pakistan: পাকিস্তানে 'মিসাইল' হামলা ইরানের, গুঁড়িয়ে দিল জইশ আল-আদলের ঘাঁটি, মৃত্যু ২ শিশুর

Iran Attacks Pakistan
Iran Attacks Pakistan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃপাকিস্তানের উপর ইরানের 'মিসাইল' হামলা । গুঁড়িয়ে দেওয়া হল জঙ্গি গোষ্ঠী জইশ-উল-আদলের দুটি গুরুত্বপূর্ণ ঘাঁটি । ইরানের সংবাদমাধ্যম সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে । এদিকে, পাকিস্তানের দাবি, বিনা অনুমতিতে আকাশসীমা লঙ্ঘন করেছে ইরান । হামলার ঘটনায় দুই শিশুর মৃত্যু ও তিনজন জখম হওয়ার খবর নিশ্চিত করেছে ইসলামাবাদ ।

ইরানের সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে , পাকিস্তানে জঙ্গি গোষ্ঠী জইশ আল-আদলের ঘাঁটিতে এয়ারস্ট্রাইক চালিয়েছে ইরানের সেনা । মিসাইল ও ড্রোন হামলা চালানো হয়েছে । ইরানের মিসাইল হামলাটি কোথায় হয়েছে তা স্পষ্ট নয় । তবে,সূত্রের খবর অনুযায়ী, বালোচিস্তানে হয়েছে ইরানের এই মিসাইল হামলা। উল্লেখ্য, একদিন আগেই ইরাক এবং সিরিয়াতেও ইরানের এলিট রেভোলিউশনারি গার্ড অভিযান চালিয়েছিল।

পাকিস্তান এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন । পাক বিদেশ মন্ত্রক বুধবার জানায়, ইসলামাবাদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে এই ইস্যুতে তলব করা হয়েছে । বিনা অনুমতিতে আকাশসীমা লঙ্ঘনে ক্ষুব্ধ ইসলামাবাদ


You might also like!