Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Sri Lanka won the ODI series: টি-টোয়েন্টি সিরিজ ড্রয়ের পর ওয়ানডে সিরিজ জিতে নিল শ্রীলঙ্কা

Sri Lanka won the ODI series
Sri Lanka won the ODI series

 

পাল্লেকেলে, ১৮ নভেম্বর : এক ম্যাচ হাতে রেখেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ জিতে নিল। রবিবার (১৭ নভেম্বর) পাল্লেকেলেতে বৃষ্টিবিঘ্নিত দিনরাত্রির ম্যাচে নিউজিল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে দিল লঙ্কানরা। ২০২৪ সালে পঞ্চম সিরিজ জিতল শ্রীলঙ্কা। বৃষ্টির কারণে ম্যাচ হয় ৪৭ ওভারের। টস হেরে প্রথমে ব্যাট করে ৪৫.১ ওভারে ২০৯ রান করে কিউইরা। পঞ্চম উইকেটে চ্যাম্পম্যান এবং মিচেল হে'র ৭৫ রানের জুটি নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জিং পুঁজি এনে দেয়। মিচেল হে ৬২ বলে ৪৯ রান করেন। আর মার্ক চ্যাম্পম্যান ৮১ বলে ৭৬ রান করেন।

শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে সফল বোলার জেফরি ভ্যান্ডারসে এবং মহেশ থেকশানা। দুইজনই ৩টি করে উইকেট নেন। ২১০ রানের লক্ষ্যকে সামনে রেখে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৯৩ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়েl শেষ পর্যন্ত কুশল মেন্ডিস ১০২ বলে অপরাজিত ৭৪ রানের ইনিংস শ্রীলঙ্কাকে ম্যাচের পাশাপাশি সিরিজও জিততে সাহায্য করে । তবে শেষের দিকে থেকশানার ৪৪ বলে অপরাজিত ২৭ রান মেন্ডিসের কাজকে সহজ করে। নিউজিল্যান্ডের হয়ে সফল বোলার মাইকেল ব্রেসওয়েল। তিনি ১০ ওভারে ৩৬ রানে ৪ উইকেট নেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) সিরিজের শেষ ম্যাচে দুই দল মুখোমুখি হবে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…