International

3 years ago

Matri Bhasha Diwas : বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ দিনটি

Matri Bhasa Diwas
Matri Bhasa Diwas

 

ঢাকা, ২১ ফেব্রুয়ারি : বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শ্রদ্ধা, ভালোবাসা ও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল ঐতিহাসিক এই দিনটি। মঙ্গলবার একুশে ফেব্রুয়ারি, ঢাকায় ১৯৫২-র ভাষা আন্দোলনে প্রাণ দেওয়া আট জন শহীদের স্মরণে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আবেগে, শ্রদ্ধায়, ভালোবাসায় নানা অনুষ্ঠান শুরু হয়েছে গত সন্ধ্যা থেকেই। বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় আজকের দিনটি পালিত হয়েছে।

শোকের কালো রঙের জামা,গালে রং-তুলির আঁচড়, হাতে শ্রদ্ধার ফুল, বাহুতে কালো ব্যাচ পরিধান করে শোকের আবহে প্রভাত ফেরিতে ভাষা শহীদদের স্মরণ করছে সর্বস্তরের জনতা। মঙ্গলবার সকাল সাড়ে ৬টা থেকে প্রভাত ফেরির কার্যক্রম শুরু হয়। পলাশী হয়ে জগন্নাথ হলের সামনে সারিবদ্ধভাবে আসছে নানা বয়সী মানুষ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রথম প্রহরে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় শহীদ মিনার। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে প্রভাত ফেরির র‌্যালি শুরু হয়। যেখানে নেতৃত্ব দেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। সিনেট ও সিন্ডিকেট সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এতে অংশ নেন।


You might also like!