International

2 years ago

Ukraine-Russia war:ইউক্রেন-রাশিয়া যুদ্ধে এবার ব্রাজিল সুর চড়ালেন রাশিয়ার পক্ষে

In the Ukraine-Russia war, Brazil played for Russia
In the Ukraine-Russia war, Brazil played for Russia

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ প্রায় ৪০০ দিন অতিক্রম করতে চলেছে। কিন্তু যুদ্ধ শেষের কোনো ইঙ্গিত নেই। বরং এই ব্যাপারে এবার মাঠে নামলো ব্রাজিল। ইউক্রেন যুদ্ধে মদত দেওয়া বন্ধ করে যুক্তরাষ্ট্রের উচিত শান্তি আলোচনার কথা বলা। চিন সফররত ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা শনিবার বেইজিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন। লুলা বলেছেন, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নেরও (ইইউ) ভূমিকা রাখা প্রয়োজন। ব্রাজিলের প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে যুদ্ধে উৎসাহ দেওয়া বন্ধ করা দরকার যুক্তরাষ্ট্রের। ইউরোপীয় ইউনিয়নেরও শান্তি আলোচনা নিয়ে কথা বলা শুরু করতে হবে, যাতে করে আমরা পুতিন ও জেলেনস্কিকে বোঝাতে পারি যে, আমাদের সবার স্বার্থেই এখন শান্তি আলোচনা জরুরি।’ যদিও ব্রাজিলের এই পরামর্শে যুক্তরাষ্ট্র ও পশ্চিমী দেশ সমূহ খুবই ক্ষুব্ধ।

কিন্তু ব্রাজিলের এই উদ্যোগের  খুব বেশি মূল্য নেই আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে। কারণ  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শান্তি আলোচনার প্রস্তাব নাকচ করে বলে আসছেন, পুতিন ক্ষমতায় থাকাকালে শান্তি আলোচনা সম্ভব নয়। লুলা গত শুক্রবার বেইজিং সফরে যান। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা করতেই বেইজিংয়ে যান তিনি। তিনি ব্রাজিল ও চিনের ফাটল ধরা সম্পর্ক মেরামত করতেই চিনে যান বলেই অনেকের অভিমত। তারা এটাও বলেন,চিনকে খুশি করার জন্যই ব্রাজিলের এই উদ্যোগ।

You might also like!