Breaking News

 

International

3 years ago

Imran Khan: বিপদ বাড়ল ইমরানের! বাঁচবেন কী করে

Imran Khan
Imran Khan

 


 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কিছুদিন আগেই একটি প্রকাশ রেলিতে ইমরান খানকে উদ্দেশ্য করে গুলি ছোঁড়া হয়। ইমরান যথেষ্ট গুরুতরভাবে আহত হয়। সেই পরিস্থিতিতেই আবার ইমরানের সামনে বিপদ। পাকিস্তানের কুয়েটা প্রদেশের স্থানীয় একটি আদালত ফের ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। দেশটির দণ্ডবিধি ও ইলেকট্রনিক অপরাধ দমন আইনের কয়েকটি ধারায় তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি হয়। কুয়েটার এক জুডিশিয়াল মেজিস্ট্রেট প্রাক্তন এই প্রধানমন্ত্রীকে দ্রুত আদালতে হাজির করার আদেশ দিয়েছেন। ফলে উদ্বেগ বেড়েছে ইমরানের। এমনিতেই এখন পাকিস্থানের অর্থনীতি ও গণতন্ত্র বেশ নড়বড়ে। 


  এই অবস্থায় ইমরান খানের বিরুদ্ধে কুয়েটা প্রদেশের একটি পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করা হয়েছে। মূলত গত রোববার দেওয়া ভাষণের সময় রাষ্ট্রীয় কয়েকটি প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ করে এই এফআইআর করা হয়েছে। 

আবদুল খলিল কাকার নামের এক ব্যক্তি এই এফআইআর দায়ের করেন। এতে বলা হয়, পাকিস্তান দণ্ডবিধির ১৫৩ (ক), ১২৪ (ক) এবং পাকিস্তান ইলেকট্রনিক অপরাধ দমন আইনের ৫০৫ নম্বর ধারা লঙ্ঘন করেছেন দেশটির প্রাক্তন এই প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। এখন শঙ্কিত ইমরান। আদালত কি রায় দেবে তা নিয়ে যথেষ্ট চিন্তিত ইমরান।


 প্রসঙ্গত, পাকিস্তানে নতুন সেনাপ্রধান নিয়োগের পর সংকট কমেনি বরং আরও বেড়েছে। এমন মন্তব্য করেছেন দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খান। বিবিসি উর্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ইমরান খান। তিনি বলেন, নতুন সেনাপ্রধান আসিম মুনীরের আগমনে পিটিআই আরও জটিল সংকটে পড়েছে। 


You might also like!