Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

International

2 years ago

China earthquake :প্রবল শীত বাধা দিচ্ছে উদ্ধারকাজে, চিনে ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৯

China earthquake
China earthquake

 

বেজিং, ২০ ডিসেম্বর  : উত্তর-পশ্চিম চিনের পার্বত্য অঞ্চলে ৬.২ তীব্রতার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৪৯-এ পৌঁছেছে। ভূমিকম্পে আহতের সংখ্যা এক হাজারের বেশি। প্রবল শীতের জন্য বিঘ্নিত হচ্ছে উদ্ধারকাজ, পাশাপাশি প্রবল ঠান্ডার মধ্যেই ভূমিকম্পে ঘর-বাড়ি ভেঙে আশ্রয়হীন হয়ে পড়েছেন বহু মানুষ। চিনের সময় অনুযায়ী, সোমবার রাত ১১.৫৯ মিনিট নাগাদ কেঁপে ওঠে চিনের গানসু এবং কিংহাই প্রদেশ। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.২, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল গানসু প্রদেশের রাজধানী লানঝৌ থেকে ১০০ কিলোমিটার দূরে, মাটি থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।

ভয়াবহ এই ভূমিকম্পে অনেক বড়ি তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। গানসু এবং কিংহাই এই দুই প্রদেশ মিলিয়ে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৪৯। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে ১ লক্ষ ৫০ হাজারের বেশি ঘর-বাড়ি। বুধবার সকালে প্রশাসনের পক্ষ হয়েছে, গানসু প্রদেশে ১৩১ জনের মৃত্যু হয়েছে ও আহত হয়েছেন ৭৮২ জন এবং কিংহাই প্রদেশে প্রাণ হারিয়েছেন ১৮ জন ও ১৯৮ জন আহত হয়েছেন। ভূমিকম্পের পর চিনের বহু এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে, এখনও অনেক জায়গায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়নি।


You might also like!