International

3 years ago

Brazil : বন্যা ও ভূমিধসে বিধ্বস্ত ব্রাজিলে মৃত্যু বেড়ে ৩৬, ক্ষতিগ্রস্ত অনেক রাস্তাঘাট

flooding and landslide kills 36 people in brazil
flooding and landslide kills 36 people in brazil

 

সাও পাওলো, ২০ ফেব্রুয়ারি : প্রবল বন্যা ও ভূমিধসের ফলে বিধ্বস্ত হয়ে পড়েছে ব্রাজিলের উপকূলবর্তী এলাকা। ব্রাজিলের দক্ষিণ-পূর্বের উপকূলীয় অঞ্চলে ভারী বর্ষণে বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৩৬ জনের মৃত্যু হয়েছে এবং অনেক মানুষ নিখোঁজ  ও আহত হয়েছেন । সাও সেবাস্তিয়াও এবং বার্টিওগা শহর দু''টি সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে কার্নিভাল উৎসব বাতিল করা হয়েছে।

এই অঞ্চলে রেকর্ড পরিমানে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, বার্টিওগাতে একদিনে ৬৮৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। অত্যধিক বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধসে বিধ্বস্ত উত্তর সাও পাওলোর একাধিক শহর। ইতিমধ্যেই ৩৬ জনের মৃত্যু হয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ অনেকেই নিখোঁজ রয়েছেন। সাও পাওলো চরম খারাপ আবহাওয়ার কারণে ছ''টি শহরের জন্য ১৮০ দিনের দুর্যোগের অবস্থা ঘোষণা করেছে।

You might also like!