Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

International

2 years ago

same-sex marriage: দক্ষিণ এশিয়ায় প্রথম, সমলিঙ্গের বিয়ে রেজিস্ট্রি হল নেপালে

First same-sex marriage in South Asia (Collected)
First same-sex marriage in South Asia (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মাস পাঁচেক আগে নেপালের সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন বৈধতা দিয়েছিল সমলিঙ্গের বিয়েতে। এবার সেই আইন মেনেই রেজিস্ট্রি সারলেন এক যুগল। ৩৫ বছরের রূপান্তরকামী মায়া গুরুং ও ২৭ বছরের সমকামী যুবক সুরেন্দ্র পাণ্ডেই সেদেশের প্রথম সমলিঙ্গ দম্পতি। যদিও প্রায় মাস ছয়েক হয়ে গিয়েছে তাঁরা সংসার শুরু করেছেন। কিন্তু আইনি জটিলতায় আটকে ছিল বিয়ের রেজিস্ট্রেশন।

নেপালের যৌন সংখ্যালঘুদের কল্যাণ ও অধিকার সংক্রান্ত সংগঠন ‘ব্লু ডায়মন্ড সোসাইটি’র সভাপতি সঞ্জীব গুরুং ওরফে পিঙ্কি জানিয়েছেন, পশ্চিম নেপালের লামজুং জেলার দরদি পুরসভায় বিয়ে করেছেন মায়া-সুরেন্দ্র। আর তার ফলেই তৈরি হয়েছে ইতিহাস। কেবল নেপালই নয়, দক্ষিণ এশিয়ায় এটাই প্রথম এমন বিয়ে। গোটা এশিয়ায় একমাত্র তাইওয়ানে সমলিঙ্গের বিয়ে আইনত বৈধ। স্বভাবতই, নেপালের ওই যুগলের বিয়েকে এক ঐতিহাসিক মুহূর্ত বলে মনে করছেন এলজিবিটিকিউ সম্প্রদায়।

এই সমলিঙ্গের যুগল জানিয়েছেন, তাঁরা একসঙ্গে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চান। কিনতে চান জমি, যার মালিকানা থাকবে দুজনেরই। কিন্তু এসবের চেয়ে বেশি করে তাঁরা চান সন্তানের অভিভাবক হতে। তবে অর্থনৈতিক ভাবে আরেকটু বলিষ্ঠ হয়ে। তার পরই তাঁরা সন্তান দত্তক নেওয়ার কথা ভাববেন।

You might also like!