Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

International

3 years ago

Elon Mask:এক্স-এ বাড়ছে চমক, মাইক্রোব্লগিং সাইটে মিলবে আরও সুবিধা, বড় ঘোষণা মাস্কের

Elon Mask
Elon Mask

 

ওয়াশিংটন, ৩১ আগস্ট : এক্স-এ মিলবে আরও সুবিধা, আগে যা টুইটার নামে পরিচিত ছিল, সেই মাইক্রোব্লগিং সাইটে এবার বড়সড় চমক আনতে চলেছেন ইলন মাস্ক। বৃহস্পতিবার এক্স মাধ্যমেই ইলন মাস্ক ঘোষণা করেছেন, "সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ ভিডিও এবং অডিও কল বৈশিষ্ট্যগুলি আসছে।" তবে, কবে আসছে তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে ইলন মাস্ক ঘোষণা করেছেন, "ভিডিও এবং অডিও কল 'এক্স'-এ আসছে। আইওএস, এন্ড্রোয়েড, ম্যাক ও পিসি-তে কাজ করবে। কোনও ফোন নম্বর লাগবে না।" মাস্ক আরও জানান, এক্স হল কার্যকর বিশ্বব্যাপী বই। প্রসঙ্গত, টুইটারের নাম বদলে এক্স করেছেন মাস্ক, এবার নতুন ফিচার যোগ হচ্ছে এক্স-এ। তবে, ব্যবহারকারীদের দীর্ঘদিনের দাবি হল, এক্স-এ এডিট অপশন যুক্ত করা, সেই দাবি এখনও মিটল না।


You might also like!