Breaking News
 
SP MP Targets Rahul Gandhi: ‘হারের ভয়েই’ রায়বরেলিতে লড়তে চাননি রাহুল? বিস্ফোরক দাবি অখিলেশের দলের সাংসদের M Nageshwar Rao: আর্থিক অনিয়মের অভিযোগের পর রাজনীতিতে প্রাক্তন সিবিআই প্রধান, নতুন ভূমিকায় নাগেশ্বর রাও Nagaland Woman 'Assaulted: ভারত-ব্রাজিল ম্যাচের পর পাঁচতারা হোটেলে অশান্তি! নাগাল্যান্ডের দুই যুবতীর সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ CM Suvendu Adhikari: ‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করলে কেমন হয়?’ নন্দীগ্রাম থেকে মমতাকে ফের খোঁচা শুভেন্দুর Suvendu Adhikari: ‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর Government Hospitals Employees Bonus: পুজোর আগে সরকারি হাসপাতালের কর্মীদের জন্য সুখবর, ৮.৩৩% বোনাসের নির্দেশ স্বাস্থ্যদপ্তরের

 

International

1 month ago

Earthquake devastates Colombia:ভূমিকম্পে বিধ্বস্ত কলম্বিয়া; মৃত্যু ২৫০ ছাড়িয়েছে, নিখোঁজ বহু

Earthquake devastates Colombia
Earthquake devastates Colombia

 

বোগোটা, ১২ আগস্ট : শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত পশ্চিম কলম্বিয়ায় মৃতের সংখ্যা আড়াইশো ছাড়িয়েছে। এখনো ৩ হাজারের বেশি মানুষ নিখোঁজ। ধ্বংসস্তুপের তলায় চাপা পড়া ব্যক্তিদের উদ্ধার করা হলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জোরকদমে চলছে ত্রাণ ও উদ্ধারকাজ। উদ্ধারকারী দলের কর্মীরা ধ্বংসস্তুপ খুঁড়ে আটকে পড়া ব্যক্তিদের সন্ধানে খোঁজ চালাচ্ছেন। তাঁদের আওয়াজ যাতে সহজেই শোনা যায় সেজন্য চারপাশের পরিবেশ নিস্তব্ধ রাখার আবেদন জানানো হয়েছে।

পশ্চিম কলম্বিয়া জুড়ে ব্যাপক উদ্ধারকাজ অব্যাহত রয়েছে; গত এক শতাব্দীর মধ্যে মারাত্মক এই ভূমিকম্পে অন্তত ২৫০ জন মারা গিয়েছেন ও বহু মানুষ গৃহহীন। উদ্ধারকারী দল ভেঙে পড়া অ্যাপার্টমেন্ট ও অফিস ভবনগুলির ধ্বংসস্তূপের মধ্যে জীবিতদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। পেরেইরা ও কালিতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির অনেক ভবন পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে; সোমবারের ভূমিকম্পের পর সেখানে একের পর এক আফটারশক অনুভূত হয়।

You might also like!