Breaking News
 
Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা INDIA Bloc Protest: দিল্লিতে জ্ঞানেশ-বিরোধী বিক্ষোভ! পদত্যাগের দাবিতে ধরনায় ইন্ডিয়া জোট, ব্যারিকেডে রাহুল

 

International

11 months ago

Trade war reignites: চিনের সব পণ্যে ১০০ শতাংশ শুল্ক আরোপ, বড় ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

US President Donald Trump
US President Donald Trump

 

ওয়াশিংটন, ১১ অক্টোবর : চিনের সমস্ত পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সমাজ মাধ্যমে তিনি এ কথা ঘোষণা করেছেন। চলতি মাসের শেষেই দক্ষিণ কোরিয়ায় চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের সাক্ষাতের কথা ছিল। সেই বৈঠকও বাতিল করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

ডোনাল্ড ট্রাম্প সমাজ মাধ্যমে লিখেছেন, ‘‘চিন বাণিজ্যের ক্ষেত্রে একটা অস্বাভাবিক আগ্রাসী নীতি নিয়েছে। সারা বিশ্বে ওরা চিঠি পাঠিয়ে জানিয়েছে, ১ নভেম্বর থেকে বড় মাপের রফতানি নিয়ন্ত্রণ করা হবে। ওরা যা যা পণ্য তৈরি করে, প্রায় সবেতেই রফতানি নিয়ন্ত্রণের নীতি প্রযুক্ত হচ্ছে। এতে সব দেশ ক্ষতিগ্রস্ত হবে। কোনও ব্যতিক্রম নেই। আন্তর্জাতিক বাণিজ্যে এই ধরনের কথা আগে কখনও শোনা যায়নি।’’

চিনের এই পদক্ষেপের পাল্টা হিসাবে আমেরিকা তাদের পণ্যের উপর ১০০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করছে বলে জানিয়েছেন ট্রাম্প। নতুন শুল্ক কার্যকর হবে ১ নভেম্বর থেকে। ট্রাম্প এও জানিয়েছেন, তাঁর এই পদক্ষেপের পর চিন যদি পাল্টা আরও কোনও পদক্ষেপ করে, তবে শুল্ক ১ নভেম্বরের আগেও কার্যকর হয়ে যেতে পারে।

You might also like!