Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

International

3 years ago

World's Highest Fighter Airfield:লাদাখে বিশ্বের সর্বোচ্চ যুদ্ধবিমানের ঘাঁটি বানাচ্ছে দিল্লি

Delhi is building the world's highest fighter airfield in Ladakh
Delhi is building the world's highest fighter airfield in Ladakh

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জি ২০ বৈঠক (G20 Summit) শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই ভারতের একটি উল্লেখযোগ্য পদক্ষেপে ঘুম উড়তে চলেছে বেজিং-এর। রবিবার ভারতের বর্ডার রোডস অর্গানাইজেশনের (Border Roads Organisation) তরফে ঘোষণা করা হল, লাদাখের (Ladakh) নিওমায় (Nyoma) পৃথিবীর সর্বোচ্চ যুদ্ধবিমান ঘাঁটি (World's highest fighter airfield) তৈরি করতে চলেছে তারা।

আগামী ১২ সেপ্টেম্বর জম্মুর দেবক সেতু (Devak bridge) থেকে এই যুদ্ধবিমান ঘাঁটি তৈরির শিলান্যাস করবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh )। এটি তৈরি করতে ২১৮ কোটি টাকা খরচা হবে বলে জানা গেছে। পূর্ব লাদাখে গলওয়ান উপত্যকায় লাল ফৌজের সঙ্গে ভারতীয় সেনার লড়াই হওয়ার পর থেকে দু-দেশের মধ্যে চাপা উত্তেজনা রয়েছে। সেই সময়ে ভারতের এই পদক্ষেপ চিনের কপালে চিন্তার ভাঁজ ফেলবে বলেই মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। এর ফলে লাদাখ সীমান্তে ভারত আরও শক্তিশালী হয়ে উঠবে বলেই তাঁদের মত।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২০ সালে চিনের সঙ্গে গণ্ডগোলের সময় থেকেই ব্যবহার শুরু হয়েছে পূর্ব লাদাখের নিওমা অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ডের। সেই সময় থেকেই ভারতীয় সেনা ও পণ্যসামগ্রী পরিবহনের জন্য ওই গ্রাউন্ডটি ব্যবহৃত হচ্ছে।

You might also like!