Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

International

1 year ago

BNP : বিএনপি সুপ্রিমো খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারের

Begum Khaleda Zia & Syed Ahmed Maruf
Begum Khaleda Zia & Syed Ahmed Maruf

 

ঢাকা, ৪ ডিসেম্বর : বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ ও তাঁর স্ত্রী মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি-র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

জানা গেছে, সেদেশের রাজনৈতিক দল বিএনপি-র নেত্রী খালেদা জিয়ার গুলশনের বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ হয়। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির প্রধান বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর নেন। সেইসঙ্গে তাঁর সুস্বাস্থ্য এবং দ্রুত আরোগ্যও কামনা করেন হাইকমিশনার।

জানা যাচ্ছে, এদিনের এই সাক্ষাৎপর্বে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক-সহ উভয় দেশের পারস্পরিক একাধিক বিষয় আলোচনা উঠে আসে।

You might also like!