Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

International

3 years ago

Sheikh Hasina:বাংলাদেশ ব্রিকসের সদস্য হতে চায়নি, চেষ্টাও করেনি: শেখ হাসিনা

Sheikh Hasina
Sheikh Hasina

 

ঢাকা  : ব্রিকসের সদস্য হতে বাংলাদেশ সেভাবে চায়নি, চেষ্টাও করেনি। প্রশ্নের মুখে এমনটাই জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে মঙ্গলবার বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ চাইলে পাবে না, তা নয়। ব্রিকসের সদস্য হলে বাংলাদেশ খুশি হতো। তবে সদস্য হওয়ার জন্য বাংলাদেশ কাউকে বলেনি। সেভাবে চায়নি, চেষ্টাও করেনি। দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে তিনি বলেন, এই সফর অত্যন্ত ফলপ্রসূ ছিল। বিশেষ করে, নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার সময়ে আমাদের বাণিজ্যিক নানা পথ প্রশস্ত হয়েছে।

উল্লেখ্য, গত ২২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদান করেন প্রধানমন্ত্রী। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে এই শীর্ষ সম্মেলনে ইরান, সংযুক্ত আরব আমিরশাহি, সৌদি আরব, আর্জেন্টিনা, মিশর এবং ইথিওপিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছিল। জানুয়ারিতে তাদের সদস্যপদ শুরু হবে।

You might also like!