International

3 years ago

New Zealand : ফেব্রুয়ারিতে দায়িত্ব ছাড়ছেন জাসিন্ডা, ১৪ অক্টোবর নিউজিল্যান্ডে পরবর্তী নির্বাচনের ডাক

Jacinda Ardern
Jacinda Ardern

 

ওয়েলিংটন, ১৯ জানুয়ারি : ইস্তফা দিচ্ছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেন। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে জাসিন্ডা নিজেই সে কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী হিসাবে জাসিন্ডার শেষ কর্মদিবস হবে আগামী ৭ ফেব্রুয়ারি। এর পর ক্ষমতাসীন নিউজিল্যান্ড লেবার পার্টিতে তাঁর উত্তরসূরি নির্বাচন হবে। অক্টোবরের ১৪ তারিখ নিউজিল্যান্ডে পরবর্তী সাধারণ নির্বাচনের ডাক দিয়েছেন জাসিন্ডা।

জাসিন্ডা জানিয়েছেন, "এ বার আমি দায়িত্ব ছেড়ে দেব।’’ প্রধানমন্ত্রী পদে থাকতে তাঁর অনীহার কারণ জানতে চাওয়া হলে জাসিন্ডা বলেন, ‘‘এমন একটি বিশেষ পদের সঙ্গে গুরুদায়িত্বও আসে। কখন নেতৃত্ব দেওয়ার জন্য আপনি সঠিক ব্যক্তি আর কখন নন, তা বোঝার দায়িত্বও আপনারই।’’ উল্লেখ্য, অক্টোবরে নিউজিল্যান্ডে সাধারণ নির্বাচন হওয়ার কথা।


You might also like!