Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

International

2 years ago

Israel-Hamas war:যুদ্ধবিরতির সপ্তম দিনে আরও ৩০ ফিলিস্তিনি ও ৮ ইসরায়েলি মুক্ত

Another 30 Palestinians and 8 Israelis freed on seventh day of ceasefire
Another 30 Palestinians and 8 Israelis freed on seventh day of ceasefire

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির সপ্তম দিন ছিল গতকাল বৃহস্পতিবার। গত রাতে আরও ৩০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। অন্যদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এদিন ৮ জন ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দিয়েছে।

দেড় মাস ধরে ইসরায়েলি বাহিনীর সর্বাত্মক হামলার পর গত ২৪ নভেম্বর প্রথমবারের মতো চার দিনের যুদ্ধবিরতি শুরু হয় গাজায়। প্রথম দফা শেষে যুদ্ধবিরতির মেয়াদ আরও দুই দিন বাড়াতে একমত হয় দুই পক্ষ। এরপর গত মঙ্গলবার শুরু হয় আরও দুই দিনের যুদ্ধবিরতি।এই যুদ্ধবিরতি শেষ হয় গত বুধবার। কিন্তু যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়াতে আলোচনা চালিয়ে যায় মধ্যস্থতাকারী কাতার ও মিসর। এর জেরে গতকাল আরও এক দিনের জন্য বাড়ে যুদ্ধবিরতির মেয়াদ। এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা বৃহস্পতিবার।

এই পরিস্থিতিতে ইসরায়েলের কারা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, কয়েকটি কারাগার থেকে ৩০ ফিলিস্তিনিকে ছেড়ে দেওয়া হয়েছে।অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, হামাসের ছেড়ে দেওয়া ৮ জনের মধ্য ৬ জন নারী। তাঁদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে। বাকি দুটি শিশু। তারা ভাই-বোন। সবাই নিরাপদে ইসরায়েলের ভূখণ্ডে পৌঁছেছেন।


You might also like!