Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

International

3 years ago

G-20 Summit 2026 : ২০২৬ সালে জি-২০ শীর্ষ সম্মেলনের আয়োজন করবে আমেরিকা : হোয়াইট হাউস

White House (File Pucture)
White House (File Pucture)

 

ওয়াশিংটন, ১০ সেপ্টেম্বর : মার্কিন যুক্তরাষ্ট্র ২০২৬ সালে জি-২০ শীর্ষ সম্মেলনের আয়োজন করবে, এমনটাই জানিয়েছে হোয়াইট হাউস। বিশ্ব অর্থনীতি, জলবায়ু সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো অনেক সমস্যার সঙ্গে মোকাবিলা এখন বিশ্বকে করতে হচ্ছে। বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে বিশ্বের মানুষকে যেতে হচ্ছে এই সময়ে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নয়াদিল্লিতে ভারতের সভাপতিত্বে জি-২০ সম্মেলন সবকিছুর মোকাবিলা করতে সক্ষম।

হোয়াইট হাউস জানিয়েছে, ভারতের নেতৃত্বে যে অগ্রগতি হয়েছে তাকে এগিয়ে নিয়ে যেতে আমেরিকা প্রতিশ্রুতিবদ্ধ। আমেরিকা জানিয়েছে, ২০২৬ সালে জি-২০ সম্মেলন রাজধানী ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে। হোয়াইট হাউস এই তথ্য বিশ্ববাসীর উদ্দেশে জানিয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলন সবচেয়ে গুরুতর সমস্যার সমাধানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ও বড় পদক্ষেপ। ২০২৪ সালে ব্রাজিলে এবং ২০২৫ সালে দক্ষিণ আফ্রিকায় জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

You might also like!