Breaking News
 
Nirmala Sitharaman: ‘অন্যায়ের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদ স্বাভাবিক’—নিট বিতর্কে মুখ খুললেন নির্মলা, সরকারের প্রশংসায় পঞ্চমুখ অর্থমন্ত্রী BJP Protest March: ‘আরশোলা’র অরাজকতার বিরুদ্ধে দেশপ্রেমের মিছিল’, জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে বিজেপির পদযাত্রা Abhishek Banerjee: লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠকে অভিষেক, একসঙ্গে তুললেন দুই গুরুত্বপূর্ণ ইস্যু NCPI: এনডিএ বৈঠকে ডাক, শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ! বিজেপিমুখী কি এনসিপিআই সাংসদরা? CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন

 

International

1 month ago

PM Modi : ভারত-রাশিয়া সম্পর্কের বার্তা, শুল্ক বিতর্কের মাঝেই মোদিকে সমর্থন পুতিনের

PM Modi and Putin
PM Modi and Putin

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শুল্কযুদ্ধ ও আন্তর্জাতিক সংঘাতের আবহে ভারতের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর অযথা চাপ সৃষ্টি করছে পশ্চিমি দেশগুলি, আর সেই কারণেই বিশ্বজুড়ে অস্থিরতা বাড়ছে। ইরান-আমেরিকা উত্তেজনা ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেই পুতিনের এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভারত-রাশিয়া সম্পর্কের প্রেক্ষাপটে তাঁর বক্তব্য নতুন করে আন্তর্জাতিক কূটনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

সাংবাদিক সম্মেলনে পুতিন বলেন, “বিশ্বের সেরা অর্থনীতিগুলির মধ্যে অন্যতম ভারত। সবচেয়ে বেশি বৃদ্ধি হয়েছে সেখানে। আগামী দিনে ব্যাপক বৃদ্ধি দেখা যাবে ভারতীয় অর্থনীতিতে। এটা আচমকা একদিনে হয়নি। প্রধানমন্ত্র নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত সরকারের কঠোর পরিশ্রমের ফলে এটা সম্ভব হয়েছে।” পুতিন আরও বলেন, “জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে বিশ্বের অধিকাংশ দেশের সঙ্গেই ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে। সেটা অত্যন্ত উপযোগী পদক্ষেপ।”

তাঁর কথায়, “সকলেই জানে, ভারত এবং প্রধানমন্ত্রী মোদির উপর চাপ দেওয়া হচ্ছে। সেটা কিন্তু আখেরে আন্তর্জাতিক সম্পর্কের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। ভারতের উপর এহেন চাপ তৈরি করলে সেটা কোনও দেশের পক্ষেই শুভ নয়।” উল্লেখ্য, রাশিয়া থেকে ভারতের তেল আমদানি মোটেই ভালো চোখে দেখে না আমেরিকা। রুশ তেল কেনার শাস্তিস্বরূপ ভারতের উপর শুল্কও চাপিয়েছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন ‘নির্দেশে’ রুশ তেল কেনার পরিমাণও কমিয়েছে ভারত।

উল্লেখ্য, ভারতের উপর ফের ১২.৫ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপানোর প্রস্তাব করেছে আমেরিকা। মার্কিন আইনের ৩০১ ধারাকে হাতিয়ার করে ভারত-সহ মোট ৬০টি দেশের উপর এই শুল্ক চাপানোর প্রস্তাব দিয়েছে মার্কিন বাণিজ্য দপ্তর। মার্কিন আইন অনুযায়ী, জোরপূর্বক শ্রমের বিনিময়ে তৈরি পণ্যের আমদানিতে বাড়তি শুল্ক বসানো উচিত। সেই যুক্তি দেখিয়েই ভারতীয় পণ্যের উপর বাড়তি কর চাপানোর কথা ভাবছে মার্কিন প্রশাসন। এহেন পরিস্থিতিতে ভারতের পাশে থাকার বার্তা দিলেন পুতিন।

You might also like!