Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

West Bengal

3 months ago

WB Weather Forecast: সপ্তাহান্তে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা, তিনটি জেলায় সতর্কতা

Heavy rain in Kolkata
Heavy rain in Kolkata

 

কলকাতা, ১ জুলাই : সপ্তাহান্তে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির দাপট বাড়বে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী শুক্রবার নাগাদ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। তার প্রভাবে সপ্তাহান্তে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তিন জেলায় হতে পারে অতিভারী বৃষ্টি। উত্তরবঙ্গেও চলবে বিক্ষিপ্ত বৃষ্টি।

আগামী ২৪ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, হুগলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, হুগলি, নদিয়ায় বৃষ্টির পাশাপাশি ঝড় বইতে পারে। বৃহস্পতি এবং শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার থেকে ঝড়-বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওই দিন। বাকি জেলাতেও চলবে ঝড়বৃষ্টি। রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গের জন্য একটু স্বস্তির খবর। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির দাপট কিছুটা কমবে। আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের আট জেলাতেই বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঝড়ের জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

You might also like!