West Bengal

3 years ago

অ্যাম্বুল্যান্সের ধাক্কায় মা ও মেয়ের মৃত্যু, রণক্ষেত্র উলুবেড়িয়া

অ্যাম্বুল্যান্সের ধাক্কায় মা ও মেয়ের মৃত্যু, রণক্ষেত্র উলুবেড়িয়া
অ্যাম্বুল্যান্সের ধাক্কায় মা ও মেয়ের মৃত্যু, রণক্ষেত্র উলুবেড়িয়া

 

উলুবেড়িয়া, ১৫ অক্টোবর : হাওড়ার উলুবেড়িয়ার জগৎপুর জোড়াকলতলায় ১৬ নম্বর জাতীয় সড়কের অ্যাম্বুল্যান্সের ধাক্কায় মৃত্যু হল মা ও মেয়ের। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে। দুর্ঘটনার পর টায়ার জ্বালিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ স্থানীয়রা। যার ফলে জাতীয় সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। সমস্যায় পড়েন যাতায়াতকারীরা।জানা গেছে, শনিবার ভোরবেলা মেয়ে টুসুকে বাগনানে বৃত্তি পরীক্ষা দিতে নিয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরন গৃহবধূ অপর্ণা। জাতীয় সড়কের পাশে জোড়া কলতলায় মা ও মেয়ে দাঁড়িয়েছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, অত্যন্ত দ্রুত গতিতে আসা একটি অ্যাম্বুল্যান্স প্রথমে এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে। এরপর জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মা ও মেয়েকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মা ও মেয়ের। তবে সাইকেল আরোহী গুরুতর জখম। তাঁকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভরতি করা হয়। সেখানেই আপাতত সাইকেল আরোহীর চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানান, ওই সাইকেল আরোহীর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। এরপরই উত্তেজিত জনতা অ্যাম্বুল্যান্সটিকে দাঁড় করায়। অ্যাম্বুল্যান্সে আগুন লাগিয়ে দেওয়া হয়। এরপর মা ও মেয়ের মৃতদেহ নিয়ে জাতীয় সড়ক অবরোধ করেন উত্তেজিত জনতা। প্রায় আড়াই ঘণ্টারও বেশি সময় কেটে গেলেও মৃতদেহ তুলতে বাধা দেয়। অবরোধকারীদের দাবি, দীর্ঘদিন ধরে জাতীয় সড়ক সংলগ্ন জোড়াকলতলায় আন্ডারপাসের দাবি জানানো হয়েছে। তা সত্ত্বেও প্রশাসনিক কর্তাব্যক্তিরা সেসব বিষয়ে মাথা ঘামাননি বলেই অভিযোগ। আন্ডারপাস থাকলে এমন বিপদ হত না বলেই দাবি তাঁদের। এদিকে, জাতীয় সড়কে অবরোধের জেরে বন্ধ হয়ে যায় যানচলাচল। চরম বিপাকে নিত্যযাত্রীরা।

You might also like!