
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত ১১ অগস্ট সকালে বোলপুরের নিচুপট্টি এলাকায় অনুব্রতের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে হানা দিয়েছিল সিবিআই। তার কিছু সময় পরেই গরু পাচার মামলায় তৃণমূলের এই দোর্দণ্ডপ্রতাপ নেতাকে আটক করা হয়। পরে গ্রেফতার হন অনুব্রত।
গ্রেফতারের ৫৭ দিনের মাথায় গরু পাচার মামলায় বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট দিতে চলেছে সিবিআই। সূত্রের খবর, এই মামলায় ৩৫ পাতার চার্জশিট দেওয়া হচ্ছে। শুক্রবার আসানসোল আদালতে চার্জশিট জমা দিতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তিনটি সাপ্লিমেন্টারি চার্জশিট মিলিয়ে চারটে চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার শুধু অনুব্রতের নামে চার্জশিট জমা পড়েছে। মোট ১২ জনের নাম রয়েছে চার্জশিটে।
প্রসঙ্গত, এই মামলায় প্রথম চার্জশিট জমা দেওয়া হয়েছিল গত বছরের ৬ ফেব্রুয়ারি।
