West Bengal

1 hour ago

Kamarpukur renovation : সংস্কারের পর নতুন রূপে রামকৃষ্ণদেবের সাধনপীঠ

Kamarpukur renovation (symbolic picture)
Kamarpukur renovation (symbolic picture)

 

হুগলি, ১ মে : শুক্রবার হুগলির কামারপুকুরে বুদাই মণ্ডলের মহাশ্মশান নবরূপে উন্মোচিত হলো। পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণদেব-এর সাধনপীঠ হিসেবে পরিচিত এই স্থানটির নবসজ্জা ও সংস্কারের কাজ সম্পন্ন হওয়ার পর এদিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশন-এর অধ্যক্ষ মহারাজ। এছাড়াও রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্যান্য সন্ন্যাসীরা এই অনুষ্ঠানে যোগ দেন। উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মীয় আচার, পূজার্চনা ও ভক্তিমূলক কর্মসূচির আয়োজন করা হয়।

মঠ কর্তৃপক্ষ জানিয়েছেন, এই সাধনপীঠের উন্নয়নের মাধ্যমে এলাকায় ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশ আরও সমৃদ্ধ হবে। পাশাপাশি ভক্তদের জন্য এই স্থানটি আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণদেবের স্মৃতিবিজড়িত এই মহাশ্মশান দীর্ঘদিন ধরেই ভক্তদের কাছে এক পবিত্র তীর্থক্ষেত্র হিসেবে পরিচিত। নবরূপে উন্মোচনের ফলে এর গুরুত্ব আরও বৃদ্ধি পাবে বলেই মনে করছেন স্থানীয়রা।

You might also like!