West Bengal

3 years ago

Madhyamik Examination2023 : মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় দেওয়া হল না গ্রাফ পেপার, বিপাকে পড়ুয়ারা

Graph paper was not given in secondary marks examination
Graph paper was not given in secondary marks examination

 

ফাঁসিদেওয়া  : মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় দেওয়া হল না গ্রাফ পেপার। যার ফলে বিপাকে পড়ুয়ারা। প্রত্যেকবার মাধ্যমিকের অংক পরীক্ষায় গ্রাফ পেপার পরীক্ষার্থীদের সরবরাহ করা হয়। কিন্তু ২০২৩ সালে একেবারেই অন্যরকম ঘটনা ঘটল। গোটা রাজ্যেই সম্ভবত এমনটা হয়েছে। পরীক্ষা চলাকালীনই হঠাৎ একটি নোটিশ জারি করে পর্ষদ। সেখানে বলা হয়েছে, সাদা কাগজেই পরীক্ষার্থীরা গ্রাফ করতে পারবেন।

গ্রাফ করার একটি বিশেষ পদ্ধতি রয়েছে। পরীক্ষার্থীরা কখনও সাদা কাগজে গ্রাফ করেছে এরকম ঘটনা ঘটেনি। মাধ্যমিকের মতো বড় পরীক্ষায় তাদেরকে পর্ষদের তরফে সাদা কাগজে গ্রাফ করতে বলা হচ্ছে। এটাকি নিছকই ভুল নাকি এবার গ্রাফ পেপার সরবরাহের কোনও নির্দেশই ছিল না তা নিয়ে জল্পনা চলছে। অন্যদিকে, প্রশ্ন উঠছে যদি সাদা কাগজে গ্রাফ করতে না পারে পড়ুয়ারা সেক্ষেত্রে ভুলটা আসলে কার? পরীক্ষা চলাকালীন মাধ্যমিকের ঘোষপুকুর সেন্টার সেক্রেটারি শামসুল আলম জানান, তাঁদের স্কুলে গ্রাফের আলাদা কোনও কাগজ আসেনি। পর্ষদের নির্দেশ অনুযায়ী পরীক্ষার্থীদের সাদা কাগজে গ্রাফ করতে বলা হয়েছে।

দিনহাটা সোনি দেবী হাইস্কুলের প্রাক্তন শিক্ষক অমর চক্রবর্তীর কথায়, ‘আগে পর্ষদ থেকেই গ্রাফ পেপার সরবরাহ করা হত। উত্তরপত্রের সঙ্গে তা সেলাই করে দিত পরীক্ষার্থীরা। যদি এখন নিয়ম বদল হয়ে থাকে, তাহলে আলাদা কথা। তবে, সাদা কাগজে অংকের গ্রাফ কীভাবে পড়ুয়ারা করবে জানি না।‘

শিলিগুড়ি শিক্ষা জেলার কনভেনর রাম ছেত্রী বলেন, ‘প্রশ্নপত্র মুদ্রণে ভুল হয়েছে৷ ইংরেজি প্রশ্নপত্রে গ্রাফ পেপারে উত্তর দেওয়ার কথা উল্লেখ করা নেই৷ হিন্দি এবং বাংলায় গ্রাফ পেপার ব্যবহার করেই উত্তর দিতে বলা হয়েছে। পর্ষদ থেকে সাদা কাগজেই উত্তর দেওয়ার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে তা জানানো হয়েছে। বাচ্চাদের পরীক্ষা দিতে কোনও অসুবিধা হওয়ার কথা না।‘


You might also like!