
মুর্শিদাবাদ, ২ মার্চ : নির্ধারিত সময়ের একটু দেরিতে ভোটগণনা শুরু হয়েছে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘিতে। বৃহস্পতিবার সকাল ৮টা ২২ মিনিটে শুরু হয় সাগরদিঘি বিধানসভা আসনের উপ-নির্বাচনের গণনা। ১৬ রাউন্ডের গণনার শুরুতেই বিশৃঙ্খলা। এসডিপিআই প্রার্থীর কাউন্টিং এজেন্টদের গণনা কেন্দ্রের ভিতরে ঢুকতে না দেওয়ার অভিযোগ।
গণনার শুরুতেই পোস্টাল ব্যালট গোনা হয়, গণনার শুরুতেই ৫২১ ভোটে এগিয়ে গেলেন কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। তবে এখনও পোস্টাল ব্যালটের গণনা শেষ হয়নি। ত্রিমুখী লড়াই হয়েছে সাগরদিঘিতে, জয়ের ব্যাপারে আশাবাদী ৩ পক্ষই। সাগরদিঘিতে তৃণমূলের তরফে প্রতিদ্বন্দ্বিতা করেছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। বাম-কংগ্রেস জোটের প্রার্থী ছিলেন বাইরন বিশ্বাস, পদ্মশিবিরের প্রার্থী ছিলেন দিলীপ সাহা।
