Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

1 hour ago

Suvendu Adhikari: ফলহারিণী কালীপুজোতে শুভেচ্ছা ও শুভকামনা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Suvendu Adhikari Offers Greetings on the Occasion of Falharini Kali Puja
Suvendu Adhikari Offers Greetings on the Occasion of Falharini Kali Puja

 

কলকাতা, ১৬ মে  : শ্রীশ্রী ফলহারিণী কালীপুজো উপলক্ষে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার সামাজিক মাধ্যমের এক পোস্টে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লেখেন, “শ্রীশ্রী ফলহারিণী কালী পুজোর আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই। মা কালীর আশীর্বাদে সকলের জীবন সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গলময় হয়ে উঠুক। মা সকলের মনোবাসনা পূর্ণ করুন এবং সকল অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির জয় হোক।জয় মা কালী।” উল্লেখ্য, বাংলা পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালীপুজো পালিত হয়। এই তিথিতে মা কালীর বিশেষ রূপ ‘ফলহারিণী’ রূপে পূজিতা হন। ‘ফলহারিণী’ শব্দের অর্থ, যিনি সমস্ত অশুভ কর্মফল হরণ করেন।



বিশেষ করে রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন কেন্দ্রে এই পুজো অত্যন্ত আড়ম্বরের সঙ্গে উদযাপিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ১৮৭৩ সালের জ্যৈষ্ঠ অমাবস্যার দিন রামকৃষ্ণ পরমহংস তাঁর স্ত্রী সারদা দেবী -কে ষোড়শোপচারে দেবী কালিকারূপে পুজো করেছিলেন। সেই ঐতিহাসিক ঘটনাকেও ঘিরে ফলহারিণী কালীপুজোর বিশেষ তাৎপর্য রয়েছে।

You might also like!