Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Technology

4 months ago

Instagram Scam Alert: ইনস্টাগ্রামে বাড়ছে প্রতারণার ফাঁদ, রিল দেখার ফাঁকেই খোয়া যাচ্ছে টাকা, কীভাবে সক্রিয় জালিয়াত চক্র? জানুন বিস্তারিত

Instagram Scam Cyber Fraud Alert
Instagram Scam Cyber Fraud Alert

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বর্তমান ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা আকাশছোঁয়া। বিশেষ করে ইনস্টাগ্রাম এখন আট থেকে আশি—সব বয়সের মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। কাজের ফাঁকে একটু সময় পেলেই অনেকেই মগ্ন হয়ে পড়েন রিল বা ছোট ভিডিও দেখায়। কিন্তু এই বিনোদনের মাঝেই লুকিয়ে রয়েছে এক বড় বিপদ। সেই সুযোগকেই কাজে লাগিয়ে সক্রিয় হয়ে উঠছে প্রতারণা চক্র। চলুন আজ জেনে নেওয়া যাক, কোন কোন পদ্ধতিতে প্রতারণা চক্র কাজ চালায় ইনস্টাগ্রামে।

১. অনেকেই ইনস্টাগ্রামে এমন মেসেজ পান, যেখানে বলা হয় তাঁর অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে, টাকা তছরূপ করা হয়েছে। উলটোদিকে মানুষটা বিপদে পড়েছে ভেবে সহযোগিতার হাত বাড়ালেই কেলেঙ্কারি।

২. প্রতারকরা প্রায়শই বিভিন্ন অ্যাকাউন্ট হ্যাক করে। এরপর সেই অ্যাকাউন্টের মালিকের বন্ধুদের মেসেজ করে জানায়, সে বিপদে পড়েছে। প্রতারণার ফাঁদ না বুঝেই বন্ধুরা হাত বাড়ায়। এক্ষেত্রে টাকা বা ওটিপি দিলেই সর্বনাশ। মাথায় রাখবেন, এসব ক্ষেত্রে প্রতারকরা অত্যন্ত দ্রুত পদক্ষেপ করতে বাধ্য করে। যাতে আপনি ঠিক-ভুল বিচার করতে না পারেন।

৩. ইনস্টাগ্রাম সাপোর্টের নামেও প্রতারণার জাল বিস্তার করে প্রতারকরা। হয়তো আচমকা মেসেজ পেলেন, কপিরাইট সমস্যার কারণে আপনার অ্যাকাউন্টটি মুছে ফেলা হবে। সহযোগিতার হাত বাড়িয়ে লিঙ্ক পাঠিয়ে লগইন করে দেওয়ার আশ্বাস দেন তাঁরা। একবার আপনি আপনার তথ্য সেই লিঙ্কে ক্লিক করে দিলেই বিপদ।

৪. দামি উপহার বা ব্র্যান্ড কোলাবোরেশনের নামেও ফাঁদ পাতে প্রতারকরা। এক্ষেত্রে মেসেজ করে ব্যক্তিগত বিবরণ বা লগইন অ্যাক্সেস চাওয়া হয়। তা দিলেই ফাঁকা হয়ে যায় অ্যাকাউন্ট।

৫. ধরুন ইনবক্সে কেউ একটা ইনস্টা প্রোফাইলের লিঙ্ক পাঠালো। আপনার তা আসল মনে হওয়ায় ক্লিক করলেই কেলেঙ্কারি! আপনি বুঝতেও পারবেন না কীভাবে হ্যাকারদের দখলে চলে যাবে অ্যাকাউন্ট।

৬. কখনও কারও সঙ্গে শেয়ার করবেন না ইনস্টাগ্রামের পাসওয়ার্ড বা ওটিপি। ভুলেও অজানা নম্বর থেকে আসা লিঙ্কে ক্লিক করবেন না। এসব ক্ষেত্রে প্রথম কাজই হচ্ছে যাচাই করা।

৭. সময়ের সঙ্গে সঙ্গে কৌশল বদল করে প্রতারকরা। তাই এক্ষেত্রে সচেতন ও সতর্ক থাকা আবশ্যক। কোনও অ্যাকাউন্ট সন্দেহজনক মনে হলেই রিপোর্ট করুন।

সবশেষে, মনে রাখতে হবে সোশ্যাল মিডিয়া যেমন বিনোদনের মাধ্যম, তেমনই এটি প্রতারকদেরও একটি বড় ক্ষেত্র। তাই সামান্য অসতর্কতাই ডেকে আনতে পারে বড় বিপদ। সচেতন থাকলেই এড়ানো সম্ভব এই ধরনের প্রতারণা, আর নিরাপদে রাখা সম্ভব নিজেদের কষ্টার্জিত অর্থ। 

You might also like!