
মুম্বই, ২৬ জুন : গণেশ চতুর্থী উৎসবে মাত্রাতিরিক্ত যাত্রী ভিড় সামাল দিতে মধ্য রেল ১৫৬টি বিশেষ গণপতি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছি। সেপ্টেম্বর মাসের ১৯ তারিখ গণেশ চতুর্থী। সেই উপলক্ষ্যে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে সেন্ট্রাল রেল কর্তৃপক্ষ। সেই বিশেষ ট্রেনটির নাম রাখা হয়েছে গণপতি স্পেশ্যাল। সেপ্টেম্বর মাসেই পাওয়া যাবে গণপতি স্পেশ্যাল ট্রেন।
মঙ্গলবার, ২৭ জুন থেকে সেই বিশেষ ট্রেনের টিকিট পাওয়া যাবে বলে জানা গিয়েছে রেল সূত্রে। সোমবার মধ্য রেল সূত্রে জানা গিয়েছে, সেন্ট্রাল রেলওয়ে চলতি বছরের সেপ্টেম্বরে গণপতি উৎসবকে সামনে রেখে ১৫৬টি গণপতি বিশেষ ট্রেন চালাবে, যার বুকিং ২৭ জুন খোলা হবে।
