West Bengal

1 week ago

Baruipur Incident: বারুইপুরে বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, তদন্তে পুলিশ

Allegation of attempted murder of a BJP worker in Baruipur
Allegation of attempted murder of a BJP worker in Baruipur

 

বারুইপুর, ২১ সেপ্টেম্বর : দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্ব বিধানসভার হাড়দা অঞ্চলে বিজেপি কর্মী সিরাজুল চাপড়াশিকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের চেষ্টার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, বিজেপি করার কারণে এর আগেও দু’বার সিরাজুলকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। সেই ঘটনায় বারবার থানায় অভিযোগ দায়ের করা হলেও কোনও কার্যকর পদক্ষেপ করা হয়নি বলে দাবি তাঁর।

রবিবার রাতে মেয়েকে নিয়ে তিনি বাড়ি ফিরছিলেন। হঠাৎই তাঁদের পথ আটকান নাজিম মোল্লা এবং শফিক ফকির নামে দুই ব্যক্তি। তার পরেই আগ্নেয়াস্ত্র বার করে সিরাজুলের মাথায় ঠেকান তারা। ভয়ে সিরাজুল এবং তাঁর মেয়ে চিৎকার করলে স্থানীয়েরা ছুটে আসেন। তখনই ঘটনাস্থল থেকে পালান নাজিম এবং শফিক। বারুইপুর থানায় পুরো ঘটনা জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন সিরাজুল। তাঁর দাবি, বিজেপি করার কারণে অতীতেও তাঁকে দু’বার খুনের হুমকি দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ।

You might also like!