Breaking News
 
Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা

 

Duars : পর্যটকদের জন্য খুলে দেওয়া হল ডুয়ার্সের বিভিন্ন জঙ্গল

Duars Safari (File picture)
Duars Safari (File picture)

 

চালসা, ১৬ সেপ্টেম্বর  : পর্যটকদের জন্য খুলে দেওয়া হল ডুয়ার্সের বিভিন্ন জঙ্গল। শনিবার জঙ্গল খোলার প্রথমদিনেই সাত সকালেই জঙ্গল সাফারি করতে ভিড় জমালেন পর্যটকরা।

বন্যপ্রাণীদের প্রজননের কারণে প্রতিবছরের মতই টানা তিন মাস বন্ধ ছিল ডুয়ার্সের জঙ্গল। তিনমাস পর শনিবার জঙ্গল ভ্রমণে বেরিয়ে বন্যপ্রাণী দেখে খুশি পর্যটকরা। তবে জঙ্গলে প্রবেশের ক্ষেত্রে পর্যটকদের অন্যবারের তুলনায় এবার কিছুটা বেশি টাকা গুনতে হচ্ছে। সেইসঙ্গে ক্যামেরা নিয়ে প্রবেশের ক্ষেত্রেও গুনতে হচ্ছে বাড়তি টাকা। তবে তারপরও পর্যটকদের ভিড় প্রথমদিনেই। ইতিমধ্যেই ডুয়ার্সের বিভিন্ন হোটেল, রিসোর্টে পর্যটকদের বুকিং আসতে শুরু করেছে। তিনমাস পর পর্যটন ব্যবসায়ীরা আশাবাদী এই মরশুমে হয়তো ভালো ব্যবসা হবে।

প্রসঙ্গত, প্রতি বছর জুন মাসের ১৬ তারিখ থেকে পর্যটকদের জন্য বন্ধ হয়ে যায় ডুয়ার্সের গরুমারা, চাপড়ামারি, জলদাপাড়া সহ বিভিন্ন জঙ্গল। কেননা বর্ষাকাল বন্যপ্রাণীদের প্রজননের জন্য বন্ধ থাকে জঙ্গল।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…