Breaking News
 
CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য Buri Maa Bhog: কুপন নিয়ে প্রসাদ, বিকেল ৫টার পর বিনামূল্যে ভোগ! কৃষ্ণনগরের ‘বুড়িমা’ পুজোয় বিশেষ আয়োজন Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা Finance Department Guidelines: সরকারি নীতি নির্ধারণে আর বেসরকারি পরামর্শদাতা নয়! ‘নলেজ পার্টনার’ নিয়োগে নয়া নির্দেশিকা রাজ্যের

 

Travel Tips: ভ্রমণের নতুন ঠিকানা ডুয়ার্সের 'মৌচুকি গ্রাম' - সবুজের মৌতাত! যাবেন কিভাবে জানেন?

Mouchuki Village
Mouchuki Village

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  ডুয়ার্স চিরকাল বাঙালি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। আজ আমরা ডুয়ার্সের এক নতুন অফবিট গ্রাম আপনাদের সামনে উপস্থিত করছি। এখানে আসলে একেবারে নতুন ডুয়ার্স খুঁজে পাবেন। শহরের ব্যস্ততা থেকে শান্ত নিরিবিলি সবুজের মাঝে নির্জনে সময় কাটাতে বছরের বিভিন্ন সময় ছুটে আসেন পর্যটকরা। গ্রীষ্ম, বর্ষা কিংবা শীতকাল অথবা বসন্তকালে প্রতি ঋতুতেই রূপ বদলায় অপরূপ ডুয়ার্স। পর্যটকদের কাছে অতি পরিচিত জলদাপাড়া, গরুমারার বাইরেও রয়েছে সুন্দরী ডুয়ার্সের বিভিন্ন পর্যটন কেন্দ্র তারই একটি হল লালি গুরাস, লাল ঝামেলা বস্তি। জলপাইগুড়ি রোড অথবা নিউ মাল জংশন থেকে থেকে কিছু দূরে এই লাল ঝামেলা বস্তি। কাছেই রয়েছে প্রতিবেশী দেশ ভুটান ।

ডুয়ার্স মানেই আপনার চোখের সামনে সেই অনন্য মূর্তি নদী। মূর্তি নদীর ধারে অপূর্ব প্রাকৃতিক পরিবেশে এই পর্যটনকেন্দ্র। মন ভাল করার একমাত্র ডেস্টিনেশন ডুয়ার্স এক পাশে জঙ্গল, আর পাথরে ধাক্কা খেয়ে বয়ে চলেছে নদীর জল। জলপাইগুড়ি থেকে যাওয়ার পথে দু’পাশে অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। ঘন জঙ্গল, সবুজে সবুজ। আপনার গাড়ি আটকে দাঁড়িয়ে পড়তে পারে বাইসন বা হাতির দল। তখম শুধু ক্যামেরা সচল থাকবে। এখন থেকেও পাবেন 'গোরুমারা' জঙ্গল সাফারি। 

একেবারে ভুটান সীমান্ত ঘেঁষা একাধিক গ্রামে ঘুরে আসতে পারেন।এক পাশে পাহাড়, এক পাশে ডুয়ার্সের সবুজে সবুজ প্রান্তর। দুইয়েরই মিলনস্থলে নেওয়া নদীর ধারে রয়েছে মৌচুকি গ্রাম। ইচ্ছে হলে সেখানেও যেতে পারেন। যারা ডুয়ার্সের শান্ত নিরিবিল পরিবেশে সময় কাটিয়ে গেছে তাঁরা পুনরায় আসার জন্য অপেক্ষা করেন।

 যাওয়া ও থাকা - জলপাইগুঁড়ি বা মাল স্টেশনে পৌঁছে ভাড়া গাড়ি নিয়ে নিন। যদি এই গ্রামে থাকতে চান,পাবেন একাধিক হোমস্টে। হোমস্টেগুলোর আতিথেয়তা আপনার চিরকাল মনে থাকবে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…