Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Travel

3 years ago

Honeymoon Destination : পাহাড়-জঙ্গল নয়, মধুচন্দ্রিমা করতে চান নির্জন দ্বীপে? আন্দামান ছাড়া কোথায় যেতে পারেন

Honeymoon Destination
Honeymoon Destination

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  বিয়ের পরে নববধূকে নিয়ে একটা নির্জন দ্বীপভূমিতে যেতে কি মন চাইছে? আন্দামান নয়, চলুন কর্ণাটকের সেন্ট মেরিজ দ্বীপ।  অনন্য অনুভূতি নিয়ে ফিরবেন। চিরন্তন হয়ে থাকবে আপনার মধুচন্দ্রিমা। এই দ্বীপ ‘কোকোনাট আইল্যান্ড’ নামেও পরিচিত। কর্নাটকের মালপে সৈকতে রয়েছে এই দ্বীপ। অনেকের দাবি, ভাস্কো-দা-গামা কেরলে যাওয়ার সময় এই দ্বীপে এসেছিলেন। আগ্নেয় শিলার ষড়ভূজ পাথরের ছড়াছড়ি এই দ্বীপে। চুপ করে বসে সমুদ্রের জলে সূর্যাস্ত দেখতে দেখতে কী ভাবে সময় চলে যাবে তা বুঝতেও পারবেন না।


  অথবা আপনি যেতে পারেন, অসমের উমানন্দ দ্বীপ। পৃথিবীর ক্ষুদ্রতম নদী দ্বীপ এটি। ব্রহ্মপুত্রের মাঝে সবুজে ঘেরা বনভূমি মাথা তুলে নিজের উপস্থিতি জানান দেয় উমানন্দে। প্রচুর ময়ূর দেখতে পাবেন এখানে গেলে। ঘন জঙ্গলের মঝে রয়েছে ছোট্ট একটি মন্দিরও। রোমাঞ্চর অভিজ্ঞতার সাক্ষী হতে চাইলে ঘুরে আসুন অসমের এই দ্বীপ থেকে। এখানেও আপনাকে মুগ্ধ করার জন্য অপেক্ষা করছে অকৃত্রিম প্রকৃতি।

You might also like!