Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Game

2 hours ago

Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন

Abhishek Sharma
Abhishek Sharma

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:অভিষেক শর্মার বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে! ক্রিকেট প্রেমীদের মনে এখন একটাই জিজ্ঞাসা— ঠিক কী হয়েছে অভিষেকের? জানা যাচ্ছে, এক বিশেষ ‘ফুড পয়জনিং’ বা খাদ্যে বিষক্রিয়ার শিকার হয়েছেন এই তরুণ তুর্কি। অসুস্থ শরীর নিয়েও কোচ গৌতম গম্ভীরের আমন্ত্রণে তাঁর বাড়িতে যেতে হয়েছিল তাঁকে। এই ঘটনার পর তাঁর দ্রুত সুস্থতা কামনায় প্রার্থনা করছেন কোটি কোটি সমর্থক। এখন দেখার, টিম ইন্ডিয়ার এই ‘এক্স-ফ্যাক্টর’ ওপেনার শেষ পর্যন্ত বিশ্বকাপের ময়দানে নামতে পারেন কি না।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, অভিষেকের পেটের সমস্যা শুরু হয় গত ৬ ফেব্রয়ারি থেকে। অর্থাৎ বিশ্বকাপ শুরুর ঠিক আগের দিন। আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচের আগের দিন নেট প্র্যাক্টিসে নেমেছিলেন অভিষেক। সেসময়েই পেটে অস্বস্তি অনুভব করেন। অসুস্থতা নিয়েই শনিবার ম্যাচ খেলতে নামেন। তবে ফিল্ডিং করার সময়ে অভিষেককে দেখেই বোঝা যাচ্ছিল তাঁর অস্বস্তি। ম্যাচ শেষে বিপক্ষের সঙ্গে হাত মেলানোর সময়ে তিনি আর বেরতে পারেননি।

আমেরিকা ম্যাচের পর থেকেই অভিষেকের শারীরিক অবস্থার ব্যাপক অবনতি হতে থাকে। পেটের সমস্যার কারণে শরীর থেকে প্রচুর জল বেরিয়ে যায়। অসুস্থ অবস্থাতেই মুম্বই থেকে দলের সঙ্গে দিল্লি পাড়ি দেন অভিষেক। আবহাওয়ার পরিবর্তনে অভিষেক আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। সূত্রের খবর, অভিষেক এতটাই অসুস্থ হয়ে পড়েছেন যে অনেকখানি ওজন কমে গিয়েছে তাঁর। সেকারণেই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করতে হয় অভিষেককে।

আপাতত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অভিষেক। কিন্তু মাঠে নামবেন কবে? সেই উত্তর ভারতীয় ম্যানেজমেন্টের কাছেও নেই। ওপেনারকে নিয়ে ভারতীয় দল এখন তাড়াহুড়ো করতে চাইছে না। অর্থাৎ নামিবিয়ার বিরুদ্ধে অভিষেক খেলবেন না বলেই ধরে নেওয়া যেতে পারে। সূত্রের খবর, অভিষেকের ব্যক্তিগত ট্রেনারকে ডেকে পাঠানো হয়েছে দিল্লিতে। শ্রীলঙ্কা পাড়ি দেওয়ার আগেই অভিষেককে সুস্থ করে তোলার চেষ্টা চলছে। 

ক্রিকেট মহলের একাংশের ধারণা, শারীরিকভাবে সুস্থ না হওয়া সত্ত্বেও একপ্রকার বাধ্য হয়েই কোচের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে যেতে হয় অভিষেককে। কারণ, বর্তমানে টিম ইন্ডিয়ায় টিকে থাকতে কোচের মন রাখা জরুরি। ওই নিমন্ত্রণের পর থেকেই অভিষেকের অসুস্থতা অনেকখানি বেড়েছে বলেই অনুমান। পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে অভিষেক কি নামতে পারবেন? আশঙ্কায় ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

You might also like!